ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লামা ইবনু কাসির বলেন: পূর্ববর্তী ও পরবর্তী সব আলেম একমত যে, খণ পরিশোধ অসীয়ত পূরণের চেয়ে অগ্রগামী ।৯৮ এভাবেই ইসলাম খণের অর্থ আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এ বেচাকেনা সংক্রান্ত কতিপয় সন্দেহের অপনোদন এক: মূল্যবৃদ্ধি ও সুদের মধ্যে পার্থক্য: কিস্তিতে মালামাল বিক্রয় চুক্তির আলোকে ইসলামী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কাংখিত পণ্য নগদ মূল্যে ক্রয় করে এবং গ্রাহকের কাছে তা বাকিতে বিক্রয় করে। পণ্যের মূল্য পরিশোধের সময়সীমার প্রতি লক্ষ্য রেখে পণ্যের মূল্য তুলনামূলক বেশি হয়ে থাকে। অর্থাৎ পণ্যের মূল্য পরিশোধের সময়সীমা যত বেশি হয় মূল্যও তত বেশি হয়। এক কথায় বলা যায়, কিস্তিতে মালামাল বিক্রয়ের ক্ষেত্রে দ্রব্যমূল্য বাজারদর অপেক্ষা বেশি হয়। তাই এ ক্ষেত্রে কতিপয় সন্দেহ-সংশয়ের অবকাশ রয়েছে। কোন কোন ক্ষেত্রে এগুলো অভিযোগ আকারে উত্থাপন হয়েও থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, কিস্তিতে মালামাল বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে দেয়া অবকাশের বিপরীতে পণ্যের নাষ্যদামের চেয়ে অতিরিক্ত মূল্য ্রহণ করা হয় যা মূলত: সুদেরই ভিন্নরপ। খণগ্রহীতার তাৎক্ষণিক বণ পরিশোধের অক্ষমতাকে সম্বল করে যেমন সুদ গ্রহণ করা হয়, ঠিক তেমনি ক্রেতা কর্তৃক পণ্যমূল্য তাৎক্ষণিক পরিশোধের অক্ষমতাকে সম্বল করে পণ্যমূল্যে বৃদ্ধি ঘটানো হয় যা দৃশ্যত সুদই। এ প্রসংগে তারা ইবনু আব্বাস রা. বর্ণিত ও ইবনু তাইমিয়া র. উদ্ধৃত হাদীসটি দলিল হিসেবে উল্লেখ করেন: “নগদে কিনে বাকীতে বিক্রয়, টাকা দিয়ে টাকা নেয়ার মত।”৯৯ এ অভিযোগের জবাবে বিচারপতি তাকী উসমানী এক প্রাণবস্ত আলোচনা উপস্থাপন করেছেন। তিনি তার “ইসলামিক ফাইন্যাঙ্গ” গ্রন্থে দেখিয়েছেন, খণের বিপরীতে প্রদেয় বাড়তি অর্থ এবং বাকিতে বিক্রয়ের কারণে পণ্যমূল্য বৃদ্ধি এককথা নয়।১০০ এর মূল বিষয় হল, আধুনিক পুঁজিবাদি দৃষ্টিভঙ্গী ব্যবসায়িক লেনদেনে পণ্য এবং মুদ্রার মধ্যে কোন পার্থক্য করে না। পারস্পরিক লেনদেনে পণ্য এবং মুদ্রার সাথে সমান আচরণ করা হয়। কিন্তু ইসলামী নীতিমালা এই দৃষ্টিভঙ্গীকে সমর্থন করে না। ইসলামী নীতিমালা অনুযায়ী মুদ্রা (নগদ টাকা) ও পণ্যের পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এ কারণে এগুলোর বিধানও ভিন্নভিনন। মুদ্রা 04006) এবং পণ্যের (00111)001) মধ্যে পার্থক্যের মৌলিক বিষয়গুলো নিয়রূপ: ১. মুদ্রার নিজস্ব কোন মূল্য (৪10০) নেই। এর দ্বারা সরাসরি মানুষের প্রয়োজন পূরণ করা যায় না। বরং এগুলো পণ্য বা সেবা অর্জনের জন্য ব্যবহৃত হয়। পক্ষান্তরে পণ্যের নিজস্ব মূল্য (৬৪116) রয়েছে। এগুলোকে অন্য কোন জিনিসে রূপান্তর করা ছাড়াই সরাসব্রি এ দ্বারা উপকৃত হওয়া যায়। ৫২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।