ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রদান করতেন। আবু উবাইদ কাশেম বলেন- উমার বিন আব্দুল আযীয আব্দুল হামিদ বিন আব্দুর রহমান (যিনি ইরাকের গভর্নর ছিলেন) এর কাছে রাষ্ট্রীয় আদেশপত্র লেখেন যে, জনগণের প্রাপ্য অর্থ প্রদান করে দাও। অতঃপর আব্দুল হামিদ চিঠির উত্তরে লেখেন, আমি তাদের প্রাপ্য দিয়েছি তারপরেও বায়তুলমালে সম্পদ রয়ে গেছে। তার এ চিঠির জবাবে খলিফা লেখেন- অবশিষ্ট অর্থ যে সব বণগ্রস্তের খণ পরিশোধের মত সামর্থ্য নেই তাদের জন্য রেখে দাও ।৯৩ ৩. কিস্তির অর্থ পরিশৌধ না করে উত্তরাধিকার বষ্টন করা যাবে না কিস্তি তথা খণের অর্থ আদায়ের জন্য ইসলামের গৃহীত পদক্ষেপের অন্যতম বিধান এই যে, কেউ খণ বা কিস্তি ঘাড়ে নিয়ে মারা গেলে কিস্তির অর্থ পরিশোধ না করা পর্যন্ত তার পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা যাবে না। মৃতু ব্যক্তির ওয়ারিশদের প্রাপ্য অংশের বর্ণনা দিতে যেয়ে আল্লাহ বলেন: “.... (এ হিস্যা বন্টিত হবে) (তোমরা কোন অসীয়ত করে গেলে তা পূরণ ও খণ থাকলে তা পরিশোধের পরে।”৯৪ আয়াতের তাফসীরে কুরতুবী বলেন: “খণ পরিশোধ ও অসীয়ত পূরণের পরে ছাড়া উত্তরাধিকার বন্টন করা যাবে না।”৯৫ মৃত কোন খণ রেখে গেলে উত্তরাধিকার বন্টনের আগে তা পরিশোধ করতে হবে এমন কি যদি উত্তরাধিকারী নাবালেগ শিশুও হয়। সায়াদ বিন আতওয়াল রা. বলেন, আমার ভাই তিনশত দিনার ও কয়েকজন নাবালেগ বাচ্চা রেখে ইন্তেকাল করেন। আমি ইচ্ছা পোষণ করলাম দিনারগুলো তার বাচ্চাদের মধ্যে বন্টন করে দেব, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন: “তোমার ভাই খণের জালে আটকানো, যাও তার খণ পরিশোধ কর।” তিনি (সায়াদ) বলেন: আমি যেয়ে তার সমুদয় খাণ পরিশোধ করলাম এবং ফিরে এসে বললাম: হে আল্লাহর রসূলুল্লাহ! আমি তার সব খণ পরিশোধ করে দিয়েছি, শুধুমাত্র একজন মহিলা দুটি দিনার দাবি করছেন কিন্ত তার কোন প্রমাণ নেই। তিনি বললেন: তাকে দিয়ে দাও, সে সত্যবাদীনী ।৯৬ ৪. ধণ পরিশোধকে অসীয়তের উপর প্রাধান্য দেয়া কোন মৃত যদি অনাদায়ী খণ বা কিস্তি এবং কোন অসীয়ত রেখে মৃতুবরণ করে তবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী অনুযায়ী আগে তার খণ শোধ করতে হবে তারপর অসীয়ত পুরণ করতে হবে। যদিও আয়াতে অসীয়তের কথা আগে এসেছে। আলী রা. বলেন: “তোমরা আল্লাহর বাণী (তোমরা কোন অসীয়ত করে গেলে তা পুরণ ও খণ থাকলে তা পরিশোধের পরে) পাঠ করে থাক; আর আল্লাহর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসীয়তের আগে খণ পরিশোধ করার নির্দেশ দিতেন।”৯৭ ইসলামী আইন ও বিচার ৫১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।