ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

খণথস্ত ব্যক্তির পরিচয় দিতে যেয়ে ইমাম কুরতুবী বলেন: যাদের ঘাড়ে খণের বোঝা রয়েছে কিন্তু তা পরিশোধ করার মত কোন. অবলম্বন তার নেই ।৮৮ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খণের দায়গ্রস্ত ব্যক্তির জন্য সাদকাহ করার নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ খুদরী রা. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে এক ব্যক্তি (ব্যাবসায়ের জন্য বিভিন্ন লোকের বাগানের) ফল ক্রয় করে ক্ষতিগ্রস্ত হয় এবং খণগ্রস্ত হয়ে পড়ে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের বললেন: তাকে দান-খয়রাত করে সাহায্য কর। তখন লোকেরা তাকে দান-খয়রাত করল, কিন্তু তাও তার খণের সমপরিমাণ হল না। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যক্তির পাওনাদারকে বললেন, যা সংগ্রহ হয়েছে তাই নিয়ে যাও, এর অতিরিক্ত আর পাবে না।৮৯ ইমাম নবভী হাদীসটির ব্যাখ্যায় বলেন: এখানে তাকওয়া ও সৎ কাজে পারস্পরিক সহযোগিতা, অভাবী খণগ্রস্তকে সাহায্য ও তার জন্য সাদকাহ করার প্রতি উৎসাহ দেয়া হয়েছে।৯০ দ্বিতীয়ত: রাষ্ট্রীয় কোষাগারের দায়িতৃ ইসলাম শুধুমাত্র ধনী, সৎকর্মশীলদেরকে খণগ্রস্তের সহযোগিতা করার প্রতি উদ্বুদ্ধ করেই ক্ষান্ত হয়নি, বরং এ ক্ষেত্রে রাষ্ট্রের কিছু বাধ্যবাধকতা ও দায়িত্ব-কর্তব্য নির্ধারণ করে। ইতিপূর্বে আমরা ইমাম বুখারী ও মুসলিম বর্ণিত হাদীসের উল্লেখ করেছি। আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোন খণগ্রস্ত ব্যক্তির লাশ আনা হলে তিনি জিজ্ঞেস করতেন, তিনি খণ পরিশোধের মত কোন অবলম্বন রেখে গেছেন কি? যদি বলা হত তিনি খণ পরিশোধের অবলম্বন রেখে গেছেন তবে তিনি জানাযা পড়াতেন, আর না থাকলে সাহাবীদের বলতেন, তোমাদের সাথীর জানাযা আদায় কর। অতঃপর যখন অধিকতর হকদার, যদি কেউ খণ রেখে মারা যায় তা পরিশোধ করার দায়িত্ব আমার, আর যে কোন সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশদের জন্য ।”৯১ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করেন। এ কারণে এ দায়িতৃ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্প্রধানের উপর অর্পিত হয়। হাফেজ ইবনু হাজের বলেন: এ বৈশিষ্ট্য কি আল্লাহর রাসূলের একান্ত অর্থাৎ তার জন্য বিশেষভাবে নির্ধারিত নাকি তারপরের সব রাষ্ট্রপ্রধানের উপরও কর্তব্য? অধিকতর গ্রহণযোগ্য মত হল এ দায়িতৃ রসূলুল্লাহ সাল্লাল্লাহই আলাইহি ওয়া সাল্লামের পরেও প্রতিটি রাষ্ট্রপ্রধানের উপর চলমান রয়েছে। আর জনকল্যাণ ফা থেকে এ অর্থের যোগান দেয়া হবে ।৯২ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরবর্তী সময়ে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্প্রধানগণ এ বিষয়ে গুরুত্ব ৫০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।