থেকে ফিরে আসার আগে তার খণের মেয়াদপূর্ণ হয় তবে খণদাতা ইচ্ছা করলে তার বহিগমণ নিষিদ্ধ করতে পারেন। ইমাম খারকীর এ অংশের ব্যাখ্যায় আল্লামা ইবনু কুদামাহ বলেন: “কোন খণী ব্যক্তি বহির্গমণের ইচ্ছা করলে আর খণদাতা তার সফর নিষিদ্ধ করতে চাইলে সেক্ষেত্রে বিধান হলো- যদি ঝণের মেয়াদ উত্তীর্ণের তারিখ দায়গ্রস্তের ফেরার তারিখের আগে হয়, যেমন- খণগ্রহীতা যদি হজ্জে যান এবং তার ফেরার সম্ভাব্য তারিখ থাকে সফর মাসে কিন্তু ঝণের মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে মুহররম বা জিলহজ্জ মাসে তবে ঝণদাতা তার বরহিগমণ নিষিদ্ধ করার আবেদন করতে পারবেন। কেননা এক্ষেত্রে তার খণ পরিশোধে বিলম্ব হওয়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । তবে যদি এ ব্যক্তি কোন জামিন বা বন্ধক রেখে যায় তবে তার সফরে যাওয়ার কোন প্রতিবন্ধকতা থাকে না, কেননা সেক্ষেত্রে জামিন বা বন্ধকের বিনিময়ে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব৷ পক্ষান্তরে যদি তার ফেরার তারিখ খণের মেয়াদ উত্তীর্ণের তারিখের আগে হয়, যেমন- খণের মেয়াদ উত্তীর্ণ হবে রবিউল আওয়াল মাসে আর তিনি ফিরে আসবেন সফর মাসে তবে সে ক্ষেত্রেও বিভিন্ন বিধান রয়েছে। যেমন- যদি তিনি জিহাদের উদ্দেশ্যে সফর করেন তবে খণদাতা তার সফর নিষিদ্ধ করার আবেদন করতে পারেন, যদি খণগ্রহীতা কোন জামিন বা বন্ধক না রাখেন। কেননা এ জাতীয় সফর জীবন-মৃত্দুর সন্ধিক্ষণ, এক্ষেত্রে তার শহীদ হওয়া ৰা প্রাণ হারানোর সমূহ সম্ভাবনা বিরাজ করে । আর যদি তার ভ্রমণ জিহাদ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে হয় যেমন- সংক্ষিপ্ত ভ্রমণ (91011 ][.68৬০) বা জুময়ার নামাজ আদায় করার জন্য যাওয়া অধিকার খণদাতার নেই। কেননা এ জাতীয় সফরের কারণে খণদাতার অধিকার খর্ব হওয়ার সম্ভাবনা কম। ইমাম আহমদ থেকে এ ব্যাপারে দুটি মতামতের এটি একটি ।৮৬ ২. ধণথস্তকে সাহায্য-সহযোগিতা প্রদান অর্থনৈতিক অন্বচ্ছলতার কারণে কোন ঝণগ্রস্ত ব্যক্তি যদি তার খণের অর্থ পরিশোধ করতে না পারে কিন্তু পরিশোধ করতে চায় এসব মানুষের এ জাতীয় সমস্যা সমাধানের জন্য ইসলাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খাতককে অবকাশ প্রদানের নির্দেশ ও তার সাথে আচরণের বিশেষ বিধি নির্ধারণ করেছে। তাকে খণের দায়মুক্ত হওয়ার জন্য অন্যের থেকে সাহায্য গ্রহণের অধিকারও দিয়েছে। এ সাহায্য দুটি উৎস থেকে অর্জিত হতে পারে। প্রথমত: ইসলামী সমাজের করণীয় যাদের কাধে ধণের বোঝা রয়েছে মহান আল্লাহ তাদেরকে যাকাত ও সাধারণ দানের হকদার ঘোষণা করেছেন: “নিশ্চয় সদকাহ তাদের জন্য যারা ফকির, মিসকীন, যাকাত আদায়ে কর্মচারী, যাদের মন জয় করা আবশ্যক, ঝণথস্ত, আল্লাহর পথে সংখ্বামরত, পথ্থিক...1”৮৭ ইসলামী আইন ও বিচার ৪৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।