ইসলামী আইন ও বিচার এধিল-জুন ৪ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২২ পৃষ্ঠা ৫-৭ সম্পাদকীয় বিচার বিভাগই ইসলামের সমগ্ শক্তিকে সক্রিয় করে তুলেছে মুসলমান শব্দটি একক অর্থবোধক হলেও এর মধ্যে ঘটেছে বহুজনের সমাবেশ। অর্থাৎ বাংলায় শব্দটি একবচন কিন্ত মূলত বহুবচনকে ধারণ করে আছে। মুসলমান শব্দটি মূল আরবী “ফুসলিমুন' থেকে এসেছে। আর মুসলিমুন আরবীতে বহুবচন। অর্থাৎ বহু মুসলমান ৰা মুসলিম জনগোষ্ঠী। এর অন্তরনিহিত একটা তাৎপর্যের প্রতি অবশ্যই আমাদের দৃষ্টি আকৃষ্ট হতে হবে। আর সেটা হচ্ছে এই যে, ইসলাম মুসলমানকে একটি গোষ্ঠী ও উম্মাহ হিসাবেই বিবেচনা করে। অর্থাৎ মুসলমানরা যখন গোষ্ঠীবদ্ধ এবং 'বুনিয়ানুম মারসূস' তথা সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ ও একীভূত হয় তখনই তারা হয় সত্যিকার মুসলমান। তখন তাদের যুকাবিলায় দুনিয়ার কোনো শক্তিই দীড়াতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে “খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ' তথা খিলাফতে ইসলামীয়া মুসলমানদেরকে এই একক শক্তিতে বলীয়ান করেছিল । কিন্তু চার খলিফার পর যথার্থ খিলাফতের অবসানের পর হযরত আমীর মুআবিয়া রা. থেকে যখন পারিবারিক স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র শুরু হয় তখন থেকে মুসলমানদের গোষ্ঠী চেতনার বুনিয়ানুম মারসূসের মধ্যে ফাটল সৃষ্টি হয়। খিলাফতে যেখানে গোষ্ঠী চেতনা ও গোষ্ীস্বার্থ ছিল প্রবল সেখানে পারিবারিক স্বৈরতান্ত্রিক শাসনে ব্যক্তিচেতনা ও ব্যক্তি স্বার্থ প্রবল হয়ে ওঠে। স্বৈরতান্ত্রিক শাসক সমস্ত ক্ষমতা নিজের করায়ত্ত করার চেষ্টা করে। ইতিপূর্বে খলিফা একটি প্রতিনিধিতৃশীল 'শুরা'র মাধ্যমে রাজনৈতিক পলিসি নির্ধারণ করতেন এবং রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্ত্র এখন সমস্ত রাজনৈতিক ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়। তিনি কখনো একটি শূরা গঠন করলেও তা হতো মূলত তীর নিজন্ব মতামতের অধীন এবং শূরার ওপর তাঁর মতামত হতো প্রবল। তাছাড়া সেই শূরায় আম জনতার প্রতিনিধিত্ের তুলনায় তার ব্যক্তিগত পছন্দ অপছন্দই হতো সিদ্ধান্তকর। এভাবে রাজনৈতিক পলিসি গঠন ও পরিচালনার ইখতিয়ার পুরোপুরি বাদশাহর হাতে চলে আসে। আর রাজনৈতিক পলিসির মাধ্যমে প্রশাসনিক যাবতীয় কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণের ক্ষমতাও চলে আসে বাদশাহর হাতে । এই সংগে দ্বিতীয় যে গুরুতৃপূর্ণ বিভাগটি ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় সেটি হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনা । অর্থাৎ খিলাফত আমলে বাইতুল মাল যেখানে ছিল পুরোপুরি রাষ্ট্রের দায়িত্বাধীন সেখানে এমন স্বৈরতান্ত্রিক ব্যক্তি ///.10907079071.00)
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.