ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

সাল্লাম মায়াজ বিন জাবালের সম্পদ জব্দ করেন এবং তা বিক্রয় করে 'তার খণ পরিশোধ করেন ।৭৮ আমীর মুহাম্মদ বিন ইসমাইল আল-সেনআনী বলেন: হাদীসটি প্রশাসক কর্তৃক খণণস্ত ব্যক্তির সম্পদে হস্তক্ষেপ এবং তার খণ পরিশোধের জন্য বিক্রয়ের বৈধতার দলিল ।৭৯ সরকার কর্তৃক কোন সম্পদ জব্দ করার পর সম্পদের মালিক কর্তৃক উক্ত সম্পদে হস্তক্ষেপ করলে তা আদালতে অগ্রাহ্য হবে। জাবের বিন আবুল্লাহ রা. বলেন, এক ব্যক্তি একটি মুদাব্বার৮০ ও কিছু খণ রেখে মৃত্যুবরণ করে, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত দাস বিক্রয় করার নির্দেশ দিলেন, অত:পর তারা তাকে আটশত দিরহামের বিনিময়ে বিক্রয় করে দেয় ।৮১ যদি উক্ত ব্যক্তি কোন দান-সাদকাহ করে তবে তা পরিত্যাক্ত হবে। কেননা খণ পরিশোধ করা ফরজ আর সাদকাহ করা নফল। দ্বিতীয়ত : গ্রেফতার যদি কিস্তি পরিশোধে সক্ষম ব্যক্তি কিস্তি পরিশোধ না করে বা টালবাহানা করে তবে ইসলাম তাকে গ্রেফতার করার বৈধতা দেয়। শারীদ বিন আউস আল-ছাকাফী রা. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ধনী ব্যক্তি যদি (খণ পরিশোধে) টালবাহানা করে তবে তাকে লঙ্জিত করা ও শাস্তি প্রদান বৈধ হয়ে যায়।”৮২ ইমাম বুখারী সুফিয়ান থেকে এবং ইবনু আবি শায়বা ওয়াকী থেকে বর্ণনা করেন: হাদীসে বর্ণিত শাস্তি প্রদান অর্থ আটক করা ।৮৩ হাদীসটির ব্যাখ্যায় আল্লামা আইনী বলেন: “হাদীস থেকে প্রমাণিত হয় সক্ষম খাণগস্তকে আটক করা বৈধ। কেননা সে মুহূর্তে উক্ত ব্যক্তি জালিম থাকে তাই তাকে আটক করে শিক্ষা দেয়া হয়, আর জুলুম সব সময় হারাম তা যর্থকিঞ্চিৎ হোক ।”৮৪ এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কোন কোন আলেম অক্ষম খণগ্রস্ত ব্যক্তিকেও আটক করার বৈধতার পক্ষে মত দিয়েছেন। আল্লামা খাত্তাবী দেখিয়েছেন, শরীয়তে মতে অক্ষম ও সক্ষম উভয় ধরণের খণণ্রস্তকে আটক বৈধ, মালেকী মাজহাব অনুযায়ী অক্ষম খাতককে আটক করা যাবে না, শাফেয়ী মাজহাব অনুযায়ী খণগ্রস্তের বাহ্যিক অবস্থা দেখে যদি মনে হয় সে অক্ষম তবে তাকে আটকানো যাবে না আর যদি মনে হয় সে সক্ষম তবে আটকানো হবে।৮৫ তৃতীয়ত: বহ্হিগমণ নিষিদ্ধকরণ কিস্তি বা খণের অর্থ বাকি থাকা অবস্থায় খণদাতা বা কোম্পানি যদি আশঙ্কা করে যে খণগ্রহীতা দেশের বাইরে গেলে তার পাওনা পরিশোধ হবে না তবে খণদাতা প্রশাসক বরাবর বহিগযণ নিষিদ্ধ করার আবেদন করতে পারেন। এ সম্পর্কে ইমাম আল-খারকী বলেন: ঘদি কেউ ভ্রমণে যাওয়ার নিয়াত করে এৰং সে কারো কাছে খণী থাকে আর ভ্রমণ ৪৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।