ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

করা হয়।”৭৫ আত্মা ঝুলন্ত থাকার অর্থ আন্ত্রার অধিকারী মানুষটির বেহেশতে প্রবেশের বিষয়টি ঝুলন্ত থাকে যতক্ষণ না তার খণ পরিশোধ করা হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদীসে এর প্রতি ইঙ্গিত করেছেন। হাদীসের ভাষ্য অনুযায়ী যদি কোন শহীদ ঝণগ্রস্ত থাকে তবে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া সত্তেও এ ব্যক্তি জান্নাতে প্রবেশের যোগ্য হিসেবে বিবেচিত হয় না। এমন কি খণগ্স্ত ব্যক্তি যদি অসংখ্যবার আল্লাহর পথে নিহত হয় তবুও তার খণ তার ও জান্নাতের মধ্যে দেয়াল হয়ে দীড়ায়। এ বিষয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস উল্লেখযোগ্য । মুহাম্মদ বিন জাহাশ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসা ছিলাম, তিনি তার মাথা আকাশের দিকে উঠালেন, তার কপালে প্রশান্তির চিহ দেখা গেল এবং তিনি বললেন: “সুবহানাল্লাহ! এক কঠোর বিধান অবতীর্ণ হয়েছে।” এরপর আমরা চুপ করে থাকলাম এমনকি স্থান ত্যাগ করলাম এবং পরের দিন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! এমন কি কঠিন বিধান নাধিল হয়েছে? তখন তিনি বললেন: “ধার হাতে আমার প্রাণ তার শপথ! যদি কোন ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়, অত:পর আবার জীবন লাভ করে, আবার শহীদ হয়, আবার জীবন লাভ করে আবার শহীদ হয় আর তার উপর খণের দায়বদ্ধতা থাকে তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না তার ধণ আদায় করা হয়।”৭৬ ইসলামী নীতিমালায় অনাদায়ী ইসলাম অনাদায়ী খণ আদায়ের জন্য বিশেষ কিছু নীতি নির্ধারণ করেছে। নিম্নোক্তভাবে এ সংক্রান্ত নীতিমালা বিশ্লেষণ করা যায়: ১. ক্রেতার উপর পরোয়ানা যে সব ব্যক্তি তার সম্পদের তুলনায় বেশি খণ গ্রহণ করে বা খণ করে পরিশোধ করতে চায় না অথবা সক্ষম হওয়া সত্তেও ধণ পরিশোধ করতে টালবাহানা করে ইসলাম এ জাতীয় মানুষের কবল থেকে খণদাতা বা ব্যাবসায়ীদের পাওনা অর্থ উদ্ধারের নিমিত্তে তাদের সাধারণ স্বাধীনতার উপর সীমাবদ্ধতা জুড়ে দেয় এবং তাদের উপর পরোয়ানা জারি করে। এক্ষেত্রে ইসলামের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে : প্রথমত: সম্পদ জব্দকরণ কোন ব্যক্তির ঝণের পরিমাণ তার সম্পদের চেয়ে বেশি হলে প্রশাসক কর্তৃক তার সম্পদে হস্তক্ষেপ নিষিদ্ধ করাকে ইসলামী ফিকহর পরিভাষায় “হাজর' বা জব্দকরণ বলা হয়। ইমাম উবনু কুদামা বলেন: “শরীয়তের পরিভাষায় কোন মানুষের নিজস্ব সম্পদে হস্তক্ষেপ নিষিদ্ধ করাকে হাজর বল! হয়।”৭৭ সম্পদ জব্দকরণের শরয়ী দলিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়াজ বিন জীবাল রা. এর সম্পদ জব্দ করেন। কা'ৰ বিন মালেক রা. থেকে বর্ণিত আছে তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলামী আইন ও বিচার ৪৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।