একমত যে, খণ পরিশোধে সক্ষম অথচ টালবাহানা করে এমন ব্যক্তি ফাসেক হয়ে যায়ঃ কিন্ত একবার টালবাহানা করলে তার ফাসেক হওয়া সাব্যস্ত হয় কিনা? এ সম্পর্কে আল্লামা নবী বলেন: আমাদের মাজহাব অনুযায়ী একবারেই নয় বরং বারংবার এমনটি করলে সে ফাসেক হিসেবে গণ্য হবে। কিন্তু আল্লামা শাবকী বলেন, আমাদের মাজহাবের নিয়ম এর ব্যতিক্রম (অর্থাং- একবার করলেই সে ফাসেক বলে গণ্য হবে)। তিনি যুক্তি দেখিয়ে বলেন- কোন প্রকার যৌক্তিক কারণ ছাড়া খণদাতার খণ প্রদান না করা তার অধিকার বঞ্চিত করার মত যাকে ছিনতাই বলা যায়, ছিনতাই বা অপহরণ কবীরা গুনাহ যা মানুষকে জালেম বানায়; আর কবীরা গুনাহ সাব্যস্ত হওয়ার জন্য পুনরাবৃত্তির প্রয়োজন হয় না, অর্থাৎ একবার করলেই সেটা কবীরা হিসেবে গণ্য হয়।৭২ কিস্তির অর্থ প্রদানের বাধ্যবাধকতা ও খণ একই অর্থ বিধায় কিস্তি প্রদানে টালবাহানাকারীর বিধানও একই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খণগ্রস্ত ব্যক্তির জানাযা থেকে বিরত থাকতেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ খণ পরিশোধ না করে ইন্তেকাল করলে তার জানাযা পড়ানো থেকে বিরত থাকতেন। ইমাম বুখারী ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোন খণথরস্ত ব্যক্তির লাশ আনা হলে তিনি জিজ্ঞেস করতেন, তিনি খণ পরিশোধের মত কোন অবলম্বন রেখে গেছে কি? যদি বলা হত তিনি খণ পরিশোধের অবলম্বন রেখে গেছেন তবে তিনি জানাযা পড়াতেন, আর না থাকলে সাহাবীদের বলতেন, তোমাদের সাথীর জানাযা আদায় কর.। অত:পর যখন আল্লাহ মহাবিজয় (মক্কা বিজয়) দান করলেন তখন তিনি বললেন: “আমি মুমিনদের জীবনের চেয়ে অধিকতর হকদার, যদি কেউ খণ রেখে মারা যায় তা পরিশোধ করার দায়িত্ব আমার, আর যে কোন সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশদের জন্য।”৭৩ রঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ কর্মকাণ্ডটি খণ পরিশোধের গুরুত্ব বুঝানোর জন্য বিশেষ পদক্ষেপস্থরূপ, যাতে এর গুরুত্ব অনুভব করে সাহাবীগণ আল্লাহর রসূলুল্লাহ কর্তৃক জানাযা পড়ার মহান বরকত থেকে বঞ্চিত না হওয়ার জন্য প্রস্তুত হয়। এ বিষয়ে ইমাম নবতী বলেন: রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জানাযা পরিত্যাগ করার কারণ তাদের জীবদ্দশায় খণ পরিশোধে উৎসাহ প্রদান-এবং খণ থেকে মুক্ত হওয়ার গুরুতু বুঝানো যাতে তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআ (জানাযা) থেকে বঞ্চিত না হয়।৭৪ দায়গস্ততার পরকালীন শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন ইমাম তিরমিযী আৰু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুমিনের নফস তার খণের সাথে ঝুলন্ত থাকে যতক্ষণ না তা পরিশোধ ৪৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।