ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয় মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে পাওনাদারের প্রাপ্য পরিশোধে উত্তম।”৬৬ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে উত্তমভাবে পরিশোধে উৎসাহ প্রদান করেছেন। বুখারী শরীফে জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলাম তিনি মসজিদে ছিলেন; তিনি আমাকে বললেন: দুই রাকাআত নামায আদায় কর, তার নিকট আমার কিছু পাওনা ছিল, তিনি তা পরিশোধ করলেন এবং পরিশোধের সময় প্রাপ্যের চেয়ে বেশি দিলেন।”৬৭ টালবাহানার নিষিদ্ধতা কোন প্রকার ওজর আপত্তি ছাড়া খণ পরিশোধে বিলম্ব করা ইসলামের দৃষ্টিতে হারাম । মহান আল্লাহর বাণী: “যদি তোমরা তওবা কর তবে তোমাদের মূলধন তোমাদের থেকে যাবে এক্ষেত্রে তোমরা জুলুম করবে না বা জুলুমের শিকার হবে না।”৬৮ ইমাম ইলকিয়া আল- হারাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন: যদি খণগ্রহীতা সামর্থ্য থাকা সত্তেও খণ পরিশোধ করা থেকে বিরত থাকে তবে সে জালিম হিসেবে পরিগণিত হবে। কেননা মহান আল্লাহ বলেন: “তোমাদের মূলধন তোমাদের থেকে যাবে।” আর খণদাতা তার মূলধন তলব করে, সুতরাং খণদাতার তার মূলধন তলব করার অধিকার রয়েছে একইভাবে খণগ্রহীতার উপর খণ পরিশোধ ওয়াজিব । আর আল্লাহর বাণী: “তোমরা জুলুম করবে না বা জুলুমের শিকার হবে না।” এ প্রমাণ বহন করে যে, কারো মূলধন ফিরিয়ে দেয়া থেকে বিরত থাকাও জুলুম, একইভাবে বাড়তি অর্থ চাওয়াও জুলুম ।৬৯ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামর্থ্য থাকা সত্ত্বেও খণ প্রদানে বিলম্ব করাকে জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ধনী টালবাহানাকারী জালিম।”৭০ আল্লামা ইবনু হাজার আসকালানী হাদীসের ব্যাখ্যায় বলেন: ধনী ও সক্ষম ব্যক্তির জন্য খণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বিলম্ব করা হারাম, অক্ষম হলে ভিন্ন কথা ।৭১ ধঁণ পরিশোধে টালবাহানাকারী ফাসেক, তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয় উপরিউক্ত হাদীসকে দলিল সাব্যস্ত করে জমহুর আলিমগণ এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, খণ পরিশোধে টালবাহানাকারী ব্যক্তি ফাসেক হয়ে যায় এবং তার সাক্ষ্য ইসলামী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তবে একবার টালবাহানা করলেই কি সে ফাসেক হয়ে যায় না কি একাধিকবার করলে এ বিষয়ে তারা মতবিরোধ করেছেন। আল্লামা আইনী বলেন: অত্র হাদীসে খণ পরিশোধে টালবাহানা করার বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে। তাদের এ জাতীয় কাজ কবীরাহ গুনাহর অন্ত্তুক্ত কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে। জমহুর আলিমগণ ইসলামী আইন ও বিচার ৪৫ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।