ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

কিস্তি পরিশোধে উৎসাহ ও বাধ্যবাধকতা কিস্তির অর্থ সময় মত পরিশোধ করার ব্যাপারে ইসলাম কঠোরতা প্রদান করে। যেহেতু কিস্তির অর্থ ক্রেতার ঘাড়ে খণস্বরূপ তাই ইসলাম বিভিন্নভাবে এ ঝণ পরিশোধের তাগিদ দেয় এবং অনাদায়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার বৈধতা প্রদান করে। এ সংক্রান্ত ইসলামের নির্দেশনা নিম্নোক্তভাবে উপস্থাপন করা যায়: ফণ পরিশোধের নির্দেশ ইসলাম খণকে খণগ্রহীতার ঘাড়ে এক বড় আমানত হিসেবে গণ্য করে এবং তা আদায় করার নির্দেশ প্রদান করে। মহান আল্লাহ বলেন: “আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত তার প্রাপকের হাতে পৌছে দাও ।”৬১ ইমাম সুযূতী আয়াতের ব্যাখ্যায় বলেন: আয়াতে অন্যের সঞ্চিত ধন, কর্জ, আমানত ফিরিয়ে দেয়ার আবশ্যকতা বর্ণনা করা হয়েছে।৬২ আর এ কারণেই ইমাম বুখারী সহীহ বুখারীর “বাবু আদাইদ দুমুন” (খণ আদায় বিষয়ক পরিচ্ছেদ) এই আয়াতে কারীমা দিয়ে শুরু করেছেন। খণ আদায়ের আবশ্যকতা ও বাধ্যবাধকতা বর্ণনার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপযুক্ত ও সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আবু যর র. থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম তিনি ওহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, আমি পছন্দ করি না যে, এই পাহাড়টি আমার জন্য সোনা হয়ে যাক এবং একটি দিনারও আমার নিকট তিন দিনের বেশি থাকুক। তবে সেই দিনার ব্যতীত যা দিয়ে আমি খণ পরিশোধ করতে চাই।”৬৩ আল্লামা আইনী বলেন: এ হাদীসে খণ আদায়ের গুরুত্ব ও তা পরিশোধের জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে ।৬৪ উত্তমভাবে পরিশোধ করার প্রতি উৎসাহ ইসলাম শুধুমাত্র খণ পরিশোধের নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি বরং খণ পরিশোধের সময় উত্তমভাবে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংভাবে খণ আদায়কে মহান আল্লাহর পছন্দনীয় গুণাবলি হিসেবে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ৮৮০৪]1 ৮০ 1১৯11 ৮555 62511 655 ৮৪ 441 ৩! “মহান আল্লাহ উদারতাপূর্ণ বিক্রয়, উদারতাপূর্ণ ক্রয় ও উদারতাপূর্ণ পরিশোধকে ভালবাসেন ।”৬৫ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তমভাবে পরিশোধকারীকে উত্তম মানুষ বলে আখ্যায়িত করেছেন। ইমাম মুসলিম আবু রাফে' থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু 8৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।