ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

রা. খণ প্রদান করেন। একদিন উভয়ে ঝণ পরিশোধের ব্যাপারে মসজিদের মধ্যে বাক- বিতায় লিপ্ত হন। তাদের উচ্চ আওয়াজ শুনে রসূলুল্লাহ স. হুজরা থেকে বের হয়ে তাদের কাছে আসেন এবং কা'ৰকে রা. ডেকে বলেন: হে কা'ব! অতঃপর তিনি হাতের ইশারায় বুঝালেন, অর্ধেক খণ নাও এবং বাকি অর্ধেক ছেড়ে দাও। কা'ব রা. তাই করলেন।৬০ ২. ৭4 ০৬৯১ বা বাকি খণ যা পরিশোধের মেয়াদ নির্ধারিত তার ক্ষেত্রে “তড়িৎ উসুল ও ছাড়' নীতি তখনই বৈধ হবে যখন চুক্তিতে এ সম্পর্কিত কোন শর্ত থাকবে না। বরং ঝণগ্রহীতা মেয়াদ শেষ হওয়ার আগেই খণ পরিশোধ করে দেয়ায় খণদাতা খুশী হয়ে অনির্ধারিত কিছু ছাড় প্রদান করে। ৩. মুসাওয়ামা (যে বেচাকেনায় বিক্রেতা তার লভ্যাংশ গোপন রাখে) পদ্ধতিতে বেচাকেনায় “তড়িৎ উসুল ও ছাড়' নীতি নাজায়েয । তবে মুরাবাহা (যে পদ্ধতিতে বিক্রেতা তার লভ্যাংশ ক্রেতার কাছে স্পষ্ট করে) পদ্ধতিতে বেচাকেনায় যদি ক্রেতা মেয়াদোত্রীর্ণের আগে খণ পরিশোধ করে বা মারা যায় তবে বিক্রেতা বাকি দিনগুলোর জন্য অতিরিক্ত অর্থের অংশ ছেড়ে দেবেন। ৪. মেয়াদোত্তীর্ণের পর যদি ক্রেতা কিস্তি দিতে অক্ষম হয় তবে তার জন্য বিভিন্ন ধরণের সহজ শর্ত প্রয়োগ বৈধ। যার মধ্যে “তড়িৎ উসুল ও ছাড়' নীতিও প্রয়োগ করা যেতে পারে। কিস্তিতে বেচাকেনার বহুল প্রচণিত কয়েকটি পদ্ধতি কিস্তিতে বেচাকেনা শরয়ীভাবে বৈধ হলেও পদ্ধতির ভিন্নতার কারণে তা অবৈধতায় রূপ নিতে পারে। এসংকত্রান্ত দুটি বহুল প্রচলিত ভুল পদ্ধতি নিম্নে উল্লেখ করা হল: ১. বিক্রেতা বলল, এই পণ্যটির নগদমূল্য ১০০০ টাকা, এক মাসের জন্য বাকিতে নিলে ১০১০ টাকা, দুই মাসের জন্য নিলে ১০২০ টাকা...... এধরনের প্রস্তাব থেকে যদি ক্রেতা একটি নির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করে বিক্রেতার সাথে চুক্তিতে আবদ্ধ হয় তবে তা বৈধ । যেমন- যদি সে বলে আমি দুই মাসের জন্য বাকিতে ১০২০ টাকা দিয়ে ক্রয় করলাম কিন্তু বিক্রেতা যদি বলে, এই পণ্যটির নগদমূল্য ১০০০ টাকা, এক মাসের জন্য বাকিতে নিলে ১০১০ টাকা, দুই মাসের জন্য নিলে ১০২০ টাকা...... অতএব তুমি যদি এখন মূল্য পরিশোধ কর তবে দিতে হবে ১০০০, যদি এক মাস পরে পরিশাধ কর তবে দিতে হবে ১০১০ টাকা আর যদি দুই মাস পরে পরিশোধ কর তবে দিতে হবে ২০২০ টাকা । অত:পর ক্রেতা কোনটি নির্দিষ্ট না করে তবে তা বৈধ হবে না। ২. যদি পণ্য একমাসের মধ্যে পরিশোধের শর্তে ১০১০ টাকার বিনিময়ে বিক্রয় করা হয় তবে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে দুই মাসের জন্য ১০২০ টাকার বিনিময়ে পুন:চুক্তি করা যাবে না। ইসলামী আইন ও বিচার ৪৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।