প্রথম মত: এ পদ্ধতি অবৈধ। এ মতের পক্ষে রয়েছেন উমর বিন খাত্তাব ও তৎপুত্র আবদুল্লাহ, যায়িদ ইব্ন সাবিত, মিকদাদ রা., হাসান বসরী, সালেম, হাকাম, শা'বী, হিশাম ইব্ন আরওয়া, সুফিয়ান সাওরী, ইব্ন উয়াইনা, ইব্ন আলীয়াহ, ইসহাক, সাঈদ ইব্ন মুসাইয়্যিব ও প্রখ্যাত চার ইমামের 1৫৩ তাদের দলিল: ১. মিকদাদ ইব্ন আসওয়াদ রা. থেকে বর্ণিত হাদীস। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে একশত দিনার ঝণ দিয়েছিলাম। ইতোমধ্যে রসূলুল্লাহ স. এক প্রতিনিধি দল পাঠাচ্ছিলেন যার মধ্যে আমার নামও ছিল। তখন আমি এ ব্যক্তিকে বললাম, তুমি যদি এখনই আমাকে নব্বই দিনার পরিশোধ কর তবে আমি তোমাকে দশ দিনার ছাড় দিব। অতঃপর বিষয়টি রসূলুল্লাহ স.-এর দরবারে আলোচিত হলে তিনি বললেন: হে মিকদাদ! তুমি নিজে সুদ খেলে এবং তাকেও খাওয়ালে ।৫৪ ২. ইব্ন উমরকে রা. এ লেনদেন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তা নিষেধ করেন। অনুরূপভাবে তার পিতা উমর রা. থেকেও একই বক্তব্য বর্ণিত হয়েছে।৫৫ ৩. ইমাম মালিক তার মুয়াত্তায় যায়িদ ইব্ন সাবিত থেকে এ নিষেধাজ্ঞা বর্ণনা করেছেন ।৫৬ দ্বিতীয় মত: যেহেতু এ পদ্ধতিতে খণদাতা তথা বিক্রেতা তার প্রাপ্য কিছুটা গ্রহণ করে আর কিছুটা ছাড় দেয় সুতরাং এ পদ্ধতি বৈধ। এ মতের পক্ষে রয়েছেন- আবুল্লাহ ইব্ন আব্বাস রা., ইব্রাহীম নাখয়ী, হানাফী মাযহাবের ইমাম যুফার, শাফিয়ী মাযহাবের আবু ছাওর প্রমুখ ।৫৭ তাদের দলিল: আবুল্লাহ ইব্ন আব্বাস রা থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন, যখন রসূলুল্লাহ স. বনী নজীর গোত্রকে মদীনা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন তখন তাদের কিছু লোক এসে বলল, হে আল্লাহর রসূল! আপনি তাদেরকে মদীনা থেকে বের হয়ে যেতে বলেছেন, অথচ তাদের কাছে বিভিন্ন লোকের খণ রয়েছে যা পরিশোধের সময় এখনো হয়নি । তখন রসূলুল্লাহ স. বললেন: কিছু ছাড় দাও এবং (বাকিটা) দ্রুত উসুল করে নাও।৫৮ তৃতীয় মত: ব্যবহার ভেদে এ পদ্ধতি বৈধ ও অবৈধ উভয় হতে পারে। ইমাম শাফিয়ী, মালিক, মুহাম্মদ, আবু বকর আল-জাস্সাস, ইবৃন জওযী, সাবকী, ইব্ন কুদামা, আইনী, হাসকাফী, ইব্ন আবিদীন প্রমুখ বিষয়ে স্বতন্ত্র আলোচনা করেছেন।৫৯ যার সার-সংক্ষেপ নিয়রূপ: ১. 'িড়িৎ উসুল ও ছাড়' নীতি কর্জের ক্ষেত্রে বৈধ। কেননা কর্জ 51 ১১১১ বা উপস্থিত ঝণ যা পরিশোধের কোন সময় নির্ধারণ করা হয় না। এর দলিল ইমাম বুখারী র. বর্ণিত কা'ব ইব্ন মালিকের রা. হাদীস। কা'ব রা. আব্দুলাহ ইব্ন আবি হাদ্দাদ আসলামীকে ৪২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।