ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

“যদি কেউ কোন পণ্য বিক্রি করে, অত:পর তা কারো কাছে উক্ত পণ্য হুবহু পায় অথচ এ ব্যক্তি অর্থ পরিশোধে অক্ষম হয়ে যায় এমতাবস্থায় যদি বিক্রেতা মূল্যের কিছুই গ্রহণ না করে থাকে তবে এঁ পণ্য তার বলে বিবেচিত হবে । আর যদি মূল্যের কিছু অংশ গ্রহণ করে থাকে তবে তা খণের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হবে।”৫০ * ক্রেতা-বিক্রেতার মৃতুজনিত অবস্থা যদি চুক্তিবদ্ধ পক্ষদ্বয়ের কোন পক্ষ চুক্তির মেয়াদকালীন সময়ে মারা যান তবে এক্ষেত্রে বেশকিছু শরয়ী বিধান অর্পিত হবে। যেমন- যদি বিক্রেতার মৃত্যু হয় তবে খণ কিস্তিতে পরিশোধযোগ্য বিবেচিত হবে এবং ক্রেতাকে তাৎক্ষণিক সমুদয় অর্থ পরিশোধে বাধ্য করা যাবে না। তবে খণের মালিকানা চলে যাবে মৃতের ওয়ারিশদের উপর ওয়ারিশগণ ইচ্ছা করলে কিস্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তা পরিশোধ করার জন্য ক্রেতার কাছে আবেদন করতে পারবেন।৫১ আর যদি ক্রেতা মৃতুবরণ করেন তবে তার বিধান নিয়ে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। হানাফী, শাফিয়ী ও মালিকী মাযহাবের আলিমদের মতে সমুদয় অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে দিতে হবে। কেননা ক্রেতার পরিত্যক্ত সম্পত্তি অচিরেই তার ওয়ারিশদের মধ্যে বন্টন করা হবে, সুতরাং এ মুহূর্তে তার খণ পরিশোধ করা না হলে খণ অপরিশোধিত থেকে যাবে। ইমাম আহমদ র. থেকেও এ ধরনের উক্তি বর্ণিত হয়েছে। তবে হান্বলী মাযহাবের গ্রহণযোগ্য মত হল, যদি খণগ্রহীতার উত্তরাধিকারীরা ধাণের সত্যায়ন করে, তা পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে এবং এর বিপরীতে কোন জামিন বা বন্ধক রাখে তবে খণ নির্ধারিত মেয়াদ পর্যন্ত বিলঘিত করতে হবে। বর্তমান সময়ের আলেমগণ শেষোক্ত মতটিই গ্রহণ করেছেন। * পণ্যের মালিকানা কিস্তিতে বেচাকেনার ক্ষেত্রে পণ্যের মালিকানা ক্রেতার এবং পণ্যের মূল্যের মালিকানা বিক্রেতার। তবে ক্রেতার মালিকানা থাকলেও শর্তসাপেক্ষ | কিস্তিতে বিক্রয়ের খণ পরিশোধ না হওয়া পর্যন্ত ক্রেতা নগদ মূল্যে উক্ত পণ্য অন্যত্র বিক্রয় করতে পারবে না। কেননা এ ক্ষেত্রে তা বাঈ ইনার পর্যায়ে চলে যাবে। একইভাবে খণ পরিশোধ না হওয়া পর্যন্ত খণগ্রহীতা ধণদাতাকে আলাদা কোন সুবিধা দিতে পারবে না, কারণ সে ক্ষেত্রে এটি লাভের বিনিময়ে খণ প্রদানের অন্তর্ভুক্ত হবে যা সুদের পর্যায়তুক্ত।৫২ মেয়াদোতীর্ণের পূর্বে অধিম পরিশোধের কারণে খণহাস করা মেয়াদোত্তীর্ণের পূর্বে খণ পরিশোধ করার বিপরীতে খাণের কিছু-হ্রাস করা ইসলামী ফিকৃহের গ্রন্থসমূহে ৯১১ ৮+০ তিডিৎ পরিশোধ ও ছাড়" শিরোনামে পরিচিত । এর বিধান বর্ণনায় সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যবধি আলেমদের যধ্যে যতপার্থক্য বিদ্যমান । তাদের মতামতকে আমরা তিনভাগে ভাগ করতে পারি। ইসলামী আইন ও বিচার ৪১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।