ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

বন্ত হস্তগত রাখা উচিৎ... ।”৪১ কিন্ত বন্ধকের উপর্যুক্ত পন্থায় বন্ধকী বন্ত করায়ত্ত হয় না। যদি করায়ত্ত হয় তবে পুনরায় বন্ধকদাতা উক্ত বন্ধকী বস্তু বন্ধকগ্রহীতা থেকে কর্জ হিসেবে ফেরত নিয়ে ব্যবহার করতে পারতেন। ফকীহগণ এ জাতীয় খিয়ারের পুনর্বিবেচনার বৈধতা বর্ণনা করেছেন।9২ কিন্তু এক্ষেত্রে বন্ধকী বন্ত কোনক্রমেই বন্ধকগ্রহীতা করায়ত্ত করেনি। সুতরাং এ জাতীয় বন্ধকের বৈধতার কোন উপায় পূর্ববর্তী ফিক্‌হের কিতাবে পাওয়া যায় না। বর্তমান সময়ের উলামায়ে কেরামের মধ্যে বিচারপতি তাকী উসমানী এ ধরণের বন্ধক পদ্ধতির বৈধতার জন্য গবেষণাধর্মী এক প্রস্তাব পেশ করেছেন। যা সার্বিক অবস্থা বিচারে যুক্তিগ্রাহ্য।৪৩ খ) বিক্রিত পণ্য আটক রাখা খণের গ্যারান্টি হিসেবে বর্তমান সময়ে এক বিশেষ পদ্ধতি চালু আছে তা হল, বিক্রেতা ততদিন পর্যন্ত তার বিক্রিত পণ্য নিজের কাছে আটক রাখে যতদিন পর্যন্ত ক্রেতা নির্ধারিত কয়েক কিস্তি বা সম্পূর্ণ কিস্তি পরিশোধ না করে। বিক্রেতা কর্তৃক পণ্য আটক দুইভাবে হতে পারে ।88 ১. মূল্য পরিশোধের জন্য পণ্য আটক করা । ২. বন্ধকস্বরূপ আটক করা। উভয় পদ্ধতির মধ্যে পার্থক্য হল, প্রথম পদ্ধতিতে মূল্য আদায়ের জন্য পণ্য আটক করা হয়। আর এক্ষেত্রে পণ্যটি অর্থনীতির ভাষায় “মূল্য' হয় না বরং “মূল্যমান' হয়। অতএব আটক অবস্থায় পণ্যটি ধ্বংস হলে বেচাকেনা রহিত হয়ে যাবে ফলে বিক্রেতার উপর বাজারদর অনুযায়ী জামানত আরোপিত হবে না। আর দ্বিতীয় পদ্ধতি অনুসারে উক্ত পণ্যটি বন্ধকী বস্তু হিসেবে গণ্য হয়। অতএব আটক অবস্থায় বিক্রেতার সাবধানতা সত্বেও পণ্যটি ধ্বংস হলে বেচাকেনা রহিত হবে না; বরং এটি ক্রেতার সম্পদ বিবেচ্য হবে এবং তিনি এর মূল্য পরিশোধে বাধ্য হবেন। আর বিক্রেতার অসাবধানতায় পণ্যটি ধ্বংস হলে তিনি পণ্যটির বাজারদরের জামিন হবেন। নির্ধারিত মূল্যের জামিন হবেন না। কিস্তিতে বেচাকেনার ক্ষেত্রে প্রথম পদ্ধতি তথা মূল্য আদায়ের জন্য পণ্য আটকে রাখা জায়েয নেই। কেননা এ পদ্ধতি মূলত: বাকিতে ক্রয়-বিক্রয়ের নামান্তর । মূল্য উসুলের জন্য পণ্য আটকে রাখা শুধুমাত্র নগদ বিক্রিতে বৈধ । এ সম্পর্কে ফাতওয়ায়ে হিন্দীয়াতে উল্লেখ করা হয়েছ: “হানাফী মাযহাবের আলেমদের মতে, নগদ বিক্রির ক্ষেত্রে মূল্য উসুলের জন্য বিক্রেতার পণ্য আটকের অধিকার আছে। এটি আল-মুহীত গ্রন্থে বর্ণিত হয়েছে। আর যদি বাকিতে বিক্রি হয় তবে সেক্ষেত্রে পণ্য আটকের কোন অধিকার বিক্রেতার নেই। না পরিশোধের মেয়াদের আগে না পরে। এটি আল-মাবসূত গ্রন্থে বর্ণিত হয়েছে।৪৫ দ্বিতীয় অবস্থা তথা বন্ধক হিসেবে পণ্য আটক রাখার দুটি পদ্ধতি হতে পারে: ইসলামী আইন ও বিচার ৩৯ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।