ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

৪১৯০3421০11 ৮০41 ১৬৯৪. অজ্ঞাত মেয়াদের জন্য বাকিতে বেচাকেনা বৈধ নয়।”৩৭ ইমামিয়্যাহ, ইবাদিয়্যাহ ও জাহিরিয়্যাহ সম্প্রদায়ও একই মত পোষণ করেন ।৩৮ ইব্‌ন আবিদীন বলেন: যদি কেউ অনির্ধারিত সময়ের জন্য বাকিতে মাল বিক্রয় করে এভাবে যে আমি এটি এক দিরহামের বিনিময়ে বাকিতে তোমার কাছে বিক্রয় করলাম তবে এর মেয়াদ হবে একমাস। কেননা এ সময়কাল সালাম ও ইয়ামিনে প্রতিশ্রুতিবদ্ধ ।৩৯ * কিস্তিতে বিক্রয়ের ক্ষেত্রে গ্যারান্টি কিস্তিতে বিক্রয়ের প্রচলিত পদ্ধতি অনুসারে বেচাকেনা সম্পন্ন হওয়ার সাথে সাথে মৃল্যটি ক্রেতার উপর অর্পিত খণ হয়ে যায়। তাই বিক্রেতা এ ক্ষেত্রে খণের গ্যারান্টি দাবি করার অধিকার সংরক্ষণ করেন। এ গ্যারান্টি কয়েকভাবে হতে পারে। ক) বন্ধক ধাণের গ্যারান্টি হিসেবে বিক্রেতা ক্রেতার মালিকানাধীন কোন বস্ত্র নিজের কাছে রেখে দিবেন। তবে উক্ত বস্তু থেকে কোন প্রকার উপকার হাসিল করতে পারবেন না। কেননা বন্ধকী বন্ত থেকে কোন প্রকার উপকার হাসিল করা সুদেরই একটি প্রকার বিধায় তা বৈধ নয়। বস্তুটি বিক্রেতার কাছে শুধুমাত্র এ কারণে রাখা হয় যে, ক্রেতা যেন এ বন্ধকী বস্তু হারানোর ভয়ে নির্ধারিত সময়ের মধ্যে খণ আদায় করে । যদি নির্ধারিত সময়ে খণ আদায়ে ব্যর্থ হয় তবে বিক্রেতা বন্ধকী বস্তু বিক্রয় করে তার খণ উসুল করে নিতে পারবেন। তবে তার নির্ধারিত পাওনা অর্থাৎ চুক্তির সময় যে মূল্য নির্ধারিত হয়েছিল তার চেয়ে বেশি অর্থ আদায় করা বৈধ হবে না। অতএব বন্ধকী বস্তু বিক্রি করে তার পাওনা নেয়ার পর যদি অতিরিক্ত কোন অর্থ বিক্রেতার হাতে থাকে তা ক্রেতাকে (খণী ব্যক্তি অর্থাৎ বন্ধকী বস্তুর মূল মালিক) ফেরত দেয়া আবশ্যক ৪০ ভাসমান বন্ধক : [1086176 1/10760906 বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক বন্ধক প্রথার সন্ধান পাওয়া যায়। যে পদ্ধতিতে বন্ধকগ্রহীতা (1101028590) বন্ধকী বস্তু করায়ন্ত করে না বরং তা বন্ধকদাতার (40159507) কাছেই থাকে। তবে বন্ধকদাতা যদি খণ পরিশোধে অক্ষম হয় তখন বন্ধকগ্রহীতা তাকে বন্ধকী বস্তু বিক্রি করে ঝণ পরিশোধ করার দাবি করতে পারে। এ ধরনের বন্ধককে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন- 51..1| ৯১]। (7108076 1$01(5886) ভাসমান বন্ধক, '4| ১৯১। (91101016 140115826) সাধারণ বন্ধক, 51:41 ২০341 (1:1980108 001010) ভাসমান কর্তব্য ইত্যাদি। ইসলামী দৃষ্টিভঙ্গিতে এ জাতীয় বন্ধকের বিধান নির্ণয়ে জটিলতার সম্মুখীন হতে হয়। কেননা কুরআনের নির্দেশ অনুযায়ী বন্ধকের ক্ষেত্রে বন্ধকগহীতা কর্তৃক বন্ধকী বস্তু করায়ত্ত করা শর্ত। আল্লাহ বলেন: “... তবে বন্ধকী ৩৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।