ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “কোন ব্যক্তি খেজুরের জন্য অগ্রিম অর্থ প্রদান করলে সে যেন একটি নির্দিষ্ট ওজন পদ্ধতিতে, নির্দিষ্ট পরিমাণ ও নির্দিষ্ট সময়ের জন্য অধিম দেয়।৩২ | অনির্ধারিত সময়ের জন্য খণ প্রদান করলে তা অধিকাংশ ক্ষেত্রে বিবাদ সৃষ্টি করে। কেননা খণদাতা দ্রুত খণের অর্থ ফেরত পেতে চান অপরপক্ষে খণ গ্রহীতা এক্ষেত্রে বিলম্ব বা অবকাশ চান। এ জন্য ইসলাম খণ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সময় উল্লেখপূর্বক চুক্তি সম্পাদনের তাগিদ প্রদান করে। * পরিশোধের মেয়াদ নির্ধারণ করার আবশ্যকতা কিস্তিতে বেচাকেনা বৈধ হওয়ার অন্যতম শর্ত কিস্তির মেয়াদ নির্ধারণ ও উভয়পক্ষ তা জ্ঞাত থাকা। কেননা এক্ষেত্রে কোন প্রকার অস্পষ্টতা ঝগড়া-বিবাদের দিকে ধাবিত করে। যার কারণে বেচাকেনা বাতিল হয়ে যেতে পারে। আল্লামা কাসানী র. বলেন: বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে এ শর্ত করা হয়েছে যে, বাকি পরিশোধের মেয়াদকাল স্পষ্ট হতে হবে । কেননা এটির অস্পষ্টতা বেচাকেনাকে নষ্ট করে দেয়। অস্পষ্টতা দমকা বাতাস, আকাশের বৃষ্টি ইত্যাদির মতো কোন অস্বাভাবিক কাজের সাথে সম্পৃক্ত করা হোক, অথবা তাকে ফসল কর্তন, হাজীদের আগমন ইত্যাদির মতো কোন ভাল কাজের সাথে সম্পর্কিত করা হোক। তিনি আরও উল্লেখ করেন, যদি বাকি পরিশোধের এই অস্পষ্ট সময় কোন ভাল কাজের সাথে সম্পৃক্ত করা হয় অত:পর সে কার্ধখত সময় আসার আগেই ৰা বিভ্রান্তিমূলক মেয়াদের কারণে বিক্রয় চুক্তি রহিত হওয়ার আগেই ক্রেতা বাকিতে পরিশোধের চুক্তি বাতিল করে দেয় তবে ইমাম আবূ হানীফা ও ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এর মতে তা বৈধ হবে। ইমাম যুফারের মতে বৈধ হবে না। আর যদি চুক্তি কার্যকর হয় এবং ক্রেতা চুক্তি বাতিল না করে ইতিমধ্যে মানুষ ফসল কাটা শুরু করে তখন যদি ক্রেতা চুক্তি বাতিল করে তবে হানাফী মাযহাবের ইমামগণের একমত্য অনুযায়ী তা বৈধ হবে না। পক্ষান্তরে যদি অজ্ঞতার বিষয়টি কোন অস্বাভাবিক পরিস্থিতির সাথে সম্পৃক্ত থাকে এবং পক্ষদ্বয় বেচাকেনার আসর থেকে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই বাকি চুক্তি বাতিল করে নগদ মূল্য প্রদান করে তবে ইমাম আবু হানীফা ও সাহেবানের মতে বেচাকেনা বৈধ হবে। ইমাম যুফারের মতে বৈধ হবে না। আর যদি চুক্তি বাতিলের আগে পক্ষদ্বয় পরস্পর বিছিন্ন হয়ে যায় তবে তাদের এঁক্যমত অনুযায়ী বৈধ হবে না।৩৩ বাকি বিক্রয়ের ক্ষেত্রে মূল্য পরিশোধের মেয়াদ অজ্ঞাত থাকলে বেচাকেনা নষ্ট হওয়ার পক্ষে মতামত মালিকীও৪ শাফিয়ী৩৫ ও হান্বালী৩৬ মাযহাবেও স্বীকৃত। 'রওদাতুন নাদীর' গ্রন্থকার যায়দিয়্যাদের অনুরূপ মতামত উল্লেখ করেছেন। তিনি যায়দ ইব্‌ন আলী থেকে তিনি তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে তিনি আলী রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: ইসলামী আইন ও বিচার ৩৭ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।