ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

ফকীহগণ বাঈ ইনার বিভিন্ন প্রকৃতি বর্ণনায় বলেন, এর এক আকৃতি এমনও আছে যে, কোন ব্যক্তির কাছে অনেক পণ্য রয়েছে কিন্তু সে বাকিতে ছাড়া তা নগদে বিক্রিয় করে না। ইমাম আহমদ এ জাতীয় ব্যবসাকে মাকরূহ হওয়া প্রমাণ করেছেন। ইব্‌ন আকীল বলেন: এ পদ্ধতি মাকরূহ হওয়ার কারণ সুদের সাথে এর সামঞ্জস্য, কেননা বাকিতে বিক্রিকারী সর্বদা চড়ামূল্য কামনা করে।২৯ ইব্‌ন তাইমিয়া এ জাতীয় পদ্ধতিকে “ক্রেতার উপর জবরদস্তিকারী বেচাকেনা" এর পর্যায়ভুক্ত করে বলেন: যারা বাকিতে পণ্য ক্রয় করে তাদের অধিকাংশ নগদ মূল্য পরিশোধে অক্ষমতার কারণে ক্রয় করে থাকে। যদি কেউ বাকিতে ছাড়া মালামাল বিক্রয় না করে তবে এ মালামাল থেকে অর্জিত মুনাফা রাষ্ট্র নিয়ে নিবে এবং তা নি:স্ব, মুখাপেক্ষী মানুষের জন্য ব্যয় করবে । আর যদি সে নগদ ও বাকি উভয় পদ্ধতিতে মালামাল বিক্রয় করে তবে তাকে প্রকৃত ব্যবসায়ী হিসেবে গণ্য করা হবে।৩০ অতএব বলা যায়, যদি ব্যবসায়ী বাঈ ইনার মত সুদকে বৈধ করার কৌশল হিসেবে বাকিতে ছাড়া মালামাল বিক্রি না করে তবে তা অবশ্যই মাকরূহ এমনকি হারাম হওয়ার সম্ভাব্যতা রাখে। অক্ষম ক্রেতার উপর অনুগধহের উদ্দেশ্য করা । ফকীহগণ বলেন: যদি বিক্রেতা কিস্তিতে মালামাল বিক্রি থেকে গরীব ক্রেতার উপর অনু্হের নিয়ত করে এবং তার কিস্তির শর্তাবলি সহজ করে তবে এই চুক্তি তার জন্য মুস্ত হাব হিসেবে গণ্য হবে। এর প্রমাণ ইতিপূর্বে বর্ণিত হাদীস: “তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছে, তার মধ্যে একটি বাকিতে বেচাকেনা..1”৩১ আর যদি কেবলমাত্র ব্যবসায়িক মুনাফা অর্জনের নিয়াত করে তবে শুধুমাত্র একটি বৈধ ব্যবসায়িক চুক্তিই বিবেচিত হবে। * বিক্রয়চূকতি বিক্রয়মূল্য কিস্তিতে পরিশোধের শর্তটি মূল বিক্রয় চুক্তির অন্তর্তক্ত হতে পারে অথবা বিক্রয়চুক্তি সম্পাদিত হওয়ার পর উভয়পক্ষ দ্রব্যমূল্যে কোন প্রকার বৃদ্ধি ছাড়া এ বিষয়ে এঁকমত্য হতে পারে। কেননা চুক্তি সম্পাদিত হওয়ার পর মূল্য পরিশোধে বিলম্বিত হওয়ার কারণ দর্শিয়ে বাড়তি অর্থ গ্রহণ করলে তা নিষিদ্ধ সুদের পর্যায়ে চলে যাবে। কিস্তিতে দ্রব্যমূল্য পরিশোধের বিষয়টি মূল চুক্তির অন্তর্ুক্ত হোক বা পরবর্তীতে এ বিষয়ে পক্ষ একমত হোক এ উভয় অবস্থাতে অবশ্যই কিস্তি সয়াপ্তির মেয়াদকাল, কিস্তির সংখ্যা ও পরিমাণ উভয় পক্ষের কাছে সুস্পষ্ট হতে হবে । কেননা এ সব বিষয়ে কোন প্রকার অস্পষ্টতা থাকলে তা চুক্তিবদ্ধ পক্দ্বয়কে ঝগড়া-বিবাদের দিকে ঠেলে দেবে এবং এ কারণে তাদের কৃত চুক্তি বাতিল হয়ে যেতে পারে। হাদীস থেকে উপরিউক্ত বক্তব্যের দলিল গ্রহণ করা যায়; ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় হিজরত করার পর দেখলেন সেখানকার মানুষেরা খেজুর ক্রয়ের জন্য দুই-তিন বছরের অগ্রিম অর্থ প্রদান করে রাখে। ৩৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।