তৃতীয় পদ্ধতি: ইসলামী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানিগুলো বর্তমান সময়ে এ পদ্ধতিতে লেনদেন করছে। বিক্রয়চুক্তি সম্পাদনের পূর্বে বিক্রেতা ক্রেতার কাছে প্রস্তাব পেশ করবেন যে, পণ্য নগদ মূল্যে কিনলে এক হাজার আর বাকিতে বা কিস্তিতে কিনলে দেড় হাজার । অতঃপর ক্রেতা দুটি অপশনের যে কোন একটি নির্ধারণ করবেন এবং বিক্রেতার সাথে একমত্য স্থাপন করবেন। অতঃপর তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হবে। ক্রেতা নগদ মূল্যে ক্রয় করলে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করবেন আর বাকিতে বা কিস্তিতে ক্রয় করলে কিস্তির সময়কাল, কিস্তি সংখ্যা ও পরিমাণ ইত্যাদি বিষয় উল্লেখপূর্বক চুক্তিনামা সম্পাদন করবেন ।২৫ কিস্তিতে মালামাল বিক্রয় চুক্তির ফিকহী নীতিমালা কিস্তিতে মালামাল বিক্রয়ের এ ব্যবসা ইসলামের দৃষ্টিতে সহীহ শুদ্ধ হওয়ার জন্য ইসলামী আইন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ যে নীতিমালা উল্লেখ করেছেন নিম্নে তার সার-সংক্ষেপ উল্লেখ করা হলো: * ক্রেতার শিষ্টাচার কিস্তিতে বেচাকেনার ক্ষেত্রে ক্রেতার কিছু শিষ্টাচার থাকা বাঞ্থনীয়। ক্রেতা চাই তিনি কোন ব্যক্তি ৰা প্রতিষ্ঠান হোক সরাসরি বা প্রতিনিধি হোক কিস্তি পরিশোধের দৃঢ় সংকল্প ও সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ সে যেন তার ধারণা মতে যথা সময়ে কিস্তি পরিশোধে সক্ষম হয়। তার আয় ও সম্পদের মাধ্যমে উক্ত কিস্তি পরিশোধ করা তার কর্তব্য। কেননা কিস্তি তার উপর খণ স্বরূপ । আর এক্ষেত্রে খণের বিধান কর্জের বিধানের মত। ফকীহগণ বলেন: রাষ্ট্র প্রধানও যদি কর্জ করে তবে তাকে খণ পরিশোধের সন্ভাব্যতার বিষয়ে আশা থাকতে হব 1২৬, নগদ মূল্যে ক্রয়ের সামর্থ্য থাকলে কিস্তিতে ক্রয়ের বিধান কোন প্রয়োজন ছাড়া কর্জ গ্রহণ করা মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়।২৭ কেননা কর্জ গ্রহণ আকদ ইরফাক (3৮৪9! 4৪০ ) বা দাক্ষিণ্যের চুক্তি। যে ব্যক্তি এই দাক্ষিণ্যের হকদার তার জন্য ছাড়া খণ গ্রহণ করা বৈধ নয়। কেননা খণের মধ্যে খণগ্রহীতার উপর অনুগ্ধহ করা হয়। কিন্তু নগদ মূল্যে ক্রয়ে সামর্থ থাকলেও কিস্তিতে পণ্য ক্রয় করা যেতে পারে। কেননা এ জাতীয় পরিস্থিতিতে ক্রেতা তার সম্পদ বিনিয়োগের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করে। আর কিস্তিতে বেচাকেনার চুক্তি ও খণের চুক্তির মত নয় বরং এটি একটি বিনিময় চুক্তি। যাতে উভয় পক্ষ লাভবান হয়, আর এ কারণে এর মধ্যে সঙ্াগতভাবে কোন দাক্ষিণ্যতা বা অনুগ্রহ নেই।২৮ * বিক্রেতার শিষ্টাচার কিস্তিতে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতারও কিছু শিষ্টাচার রয়েছে। এর অন্যতম হল বিক্রেতা তার পণ্য শুধু বাকিতে অর্থাৎ কিস্তিতে বিক্রি করবে না। নগদ ও বাকি দুইভাবেই বিক্রি করবে। ইসলামী আইন ও বিচার ৩৫ ///.10907079071.00]1)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।