তাদের দলীল ১. মহান আল্লাহর বাণী: “আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন আর সুদকে করেছেন নিষিদ্ধ।”২০ এ আয়াতটি সময়ের বিপরীতে গৃহীত অতিরিক্ত মূল্য যা সুদের পর্যায়তুক্ত তাকে হারাম ঘোষণা করে। তাছাড়া আল্লাহর বাণী: “কেবলমাত্র তোমাদের পরস্পর সম্মতিতে যে ব্যবসা করা হয় তা বৈধ ।”২১ যে ব্যবসার কথা বলা হয়েছে তা অবশ্যই সুদমুক্ত হতে হবে। সুদের ক্ষেত্রে পারস্পরিক সন্তুষ্টি থাকলেও তা হারাম। ২. এ পদ্ধতিতে এক বিক্রয়ের মধ্যে দুই ধরনের শর্ত থাকে। যা শরীয়তে নিষিদ্ধ । আবুদল্লাহ ইব্ন আমর রা. থেকে বর্ণিত; রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: (৮১০১৬ ০৮৮৯০1০১ 02533 85 ৬৪ ০৮০০০১৩৮০০৩ ৯7০ ০৯৪৪ ১১০ ০১1০ “অগ্রিম নিযে বেচাকেনা, এক বেচাকেনায় দুই ধরনের শর্ত, সংশ্লিষ্ট নয় এমন মুনাফা এবং যা. তোমার কাছে বর্তমান নেই তা বিক্রয় করা বৈধ নয়।”২২ ৩. আবু হুরায়রা রা. বর্ণিত হাদীস, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 4০২ ০৮৪ ৩১০৪ “এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয়” থেকে নিষেধ করেছেন ।২৩ আর কিস্তিতে বিক্রয় নিষিদ্ধ ঘোষিত এ পদ্ধতির অন্যতম। কেননা এ পদ্ধতিতে বিক্রেতা ৰলে-আমি এ পণ্যটি নগদে এক হাজার টাকায় অথবা বাকিতে দেড় হাজার টাকায় বিক্রি করছি। 8. কর্জ পরিশোধের সময় বৃদ্ধির বিপরীতে বাড়তি অর্থ গ্রহণ ও দ্রব্যমূল্য পরিশোধের মেয়াদ বৃদ্ধির বিপরীতে বেশি মূল্য গ্রহণের মধ্যে কোন পার্থক্য নেই। উভয়ই সুদ ।২৪ উপরিউক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, পদ্ধতির ভিন্নতার কারণে এর হুকুমেও ভিন্নতা রয়েছে: প্রথম পদ্ধতি: কোন প্রকার বিলম্ব ছাড়াই নগদ মূল্য দেয়ার শর্তে বিক্রয় সম্পাদিত হয়, অতঃপর উভয়পক্ষ একমত হয় যে, বিক্রেতা যদি অর্থ গ্রহণে বিলম্ব করে তবে তার প্রাপ্য অর্থে বাড়তি প্রদান করা হবে। কোন প্রকার সন্দেহ ছাড়া এ জাতীয় বাড়তি সেই জাহেলী যুগের চিরচেনা সুদের নামান্তর “আমাকে পরিশোধের সময় বাড়িয়ে দাও আমি তোমার অর্থ বাড়িয়ে দেব”। তীয় পদ্ধতি: এই মর্মে বিক্রয় সম্পাদিত হবে যে, ক্রেতা নগদ মূল্যে পণ্য ক্রয় করলে কম মূল্যে আর বাকিতে বা কিস্তিতে ক্রয় করলে বেশী মূল্যে। মূল্য পরিশোধে বিলম্ব করার কারণে বাড়তি দাম প্রদান করতে হবে। কিন্তু ক্রেতা ক্রয়চুক্তি সম্পাদিত হওয়ার আগে সে কোন পদ্ধতিতে (নগদ/ বাকি) মূল্য পরিশোধ করবে তা নির্ধারণ করে না, অর্থাৎ নগদ কিনবে না কি বাকিতে? এমতাবস্থায় বিক্রয় মৃল্য অস্পষ্ট হওয়ায় এ জাতীয়,বিক্রয় বৈধ হবে না। কেননা ক্রেতা চুক্তি সম্পাদনের পূর্বে দুটি অপশনের কোনটিকে নির্ধারণ করেনি। ৩৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।