এ মতের দলিল ১, ২. মহান আল্লাহর বাণী: 12০11 ৫১৯ 62211 5111 1১13 “আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন আর সুদকে করেছেন নিষিদ্ধ ।”১৩ এ আয়াতটি ব্যবসার মৌলিক নীতি সম্থলিত। যে ব্যবসায় শরীয়ত পরিপন্থি কোন বিধান পাওয়া যায় না বা সুদের কোন ছোয়া থাকে না সেসব ব্যবসাকে মহান আল্লাহ বৈধ বলেছেন। মহান আল্লাহর বাণী, চি 3115০400555 191951 1৮145 9 1521 ১:১]। 129 ০৪৪ ৫১০ ০৯১৩ ০০ 8০ “হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পর সম্মতিতে যে ব্যবসা করা হয় তা বৈধ।”১৪ তারা বলেন: বাকীতে বিক্রয় ব্যবসার অন্যতম একটি পদ্ধতি। এর ফলাফলও ব্যবসায়িক সীমারেখার মধ্যে অন্তর্ভুক্ত সুদের মধ্যে নয়।১৫ . আল্লাহর বাণী: 4০485 ৮৮৩০১ ৮০০০১ 4৯ ০1,১2৩ ৮521551 13 1৯১০ ১:২৭ (41 “হে ঈমানদারগণ! যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য কোন খণের লেনদেন করবে তখন তা লিপিবদ্ধ করে রাখবে ।”১৬ অতএব যদি এ আয়াতের আলোকে কিস্তির পরিমাণ ও মেয়াদ নির্ধারিত ও জ্ঞাত হয় তবে কিস্তিতে বেচাকেনার মধ্যে কোন অসুবিধা থাকে না। আয়িশা রা: বর্ণিত হাদীস। তিনি বলেন, বারীরা এসে বলল, আমি আমার মনিবের সাথে প্রতি বছর এক আউকিয়াহ করে নয় আউকিয়া প্রদানের (মাধ্যমে মুক্ত হওয়ার জন্য) চুক্তিবদ্ধ হয়েছি। অতএব আমাকে সহযোগিতা করুন ।১৭ এ হাদীসের ব্যাখ্যায় শেখ বিন বা'য বলেন: সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত বারীরা রা. এর ঘটনা প্রমাণ করে যে তিনি নিজেকে তার মনিব থেকে প্রতি বছরে এক আওকিয়া করে নয় বছর মেয়াদে নয় আওকিয়ার বিনিময়ে নিজেকে কিনে নিয়েছিলেন। আর এটিই “বাঈ তাকসীত” বা কিস্তিতে ক্রয়-বিক্রয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ পদ্ধতির ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেননি বরং স্বীকৃতি দিয়েছেন এবং এ পদ্ধতির নিষেধজ্ঞাও দেননি ।১৮ দ্বিতীয় মত: এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় অবৈধ । কেননা এ পদ্ধতিতে সময়ের বিপরীতে মূল্য বৃদ্ধি করা হয়। যা সুদ বা সুদ সদৃশ। এ মত ব্যক্তকারীদের অন্যতম যাইনুল আবিদীন ইব্ন আলী ইব্ন হুসাইন, হাদুয়াই এর আল-নাসির ও আল-মানসূর এবং ইমাম ইয়াহইয়া এর মত। অনুরূপতাবে এটি ইমাম জাস্সাস ও সমসাময়িক একদল আলেমের মতও।১৯ ইসলামী আইন ও বিচার ৩৩ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।