দ্রব্যমূল্য বা খণ বিলম্বে পরিশোধ করার বিধান খণ মূলত নির্ধারিত সময়ে আদায় করা আবশ্যক। তবে খণদাতা সম্মত হলে খণ পরিশোধের সময়কে বিলম্বিত করা বৈধ । ইসলামী ফিক্হ বিশেষজ্ঞগণ খণ বিলে পরিশোধ বৈধ হওয়ার বিষয়ে একমত । মহাগ্রন্থ আল-কুরআন ও সুন্নাহ থেকে এ বৈধতা প্রমাণিত হয়। মহান আল্লাহ বলেন: 2৮ ১৯ 511০62১0518 1১১১। 52301 ক “হে ঈমানদারগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্য খণের আদান-প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও।”২ এ আয়াত থেকে প্রমাণিত হয়, কোন কোন সময় খণ বিলম্বে পরিশোধের বৈধতা রয়েছে এবং তা লিপিবদ্ধ করে রাখাটা উত্তম হিসেবে গণ্য করা হয়েছে। আল্লামা আইনী বলেন: “আলিমগণ এ আয়াতের ভিত্তিতে একমত যে, বাকিতে মালামাল বিক্রয় জায়েয ।৩ সুন্নতে নববী থেকেও এর প্রমাণ মেলে। হযরত আয়েশা রা. থেকে বর্ণিত আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ইয়াহুদী থেকে বাকিতে কিছু খাদ্য ক্রয় করেন এবং তার কাছে একটি লৌহ বর্ম বন্ধক রাখেন ।৪ হাদীসটি বন্ধক রাখা ও আহলে কিতাবের সাথে বেচাকেনার বৈধতার পাশাপাশি খণ (বিক্রয়মূল্য) বিলম্বে পরিশোধের বৈধতার ইংগিতও প্রদান করে। একইভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক জাবের রা. থেকে কৃপ ক্রয়ের ঘটনাও উল্লেখযোগ্য । বুখারী শরীফে বর্ণিত আছে, কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের রা. থেকে বাকিতে কৃপ ক্রয় করেন এবং মদীনায় ফেরার পর তার মূল্য পরিশোধ করেন।৫ মুসলিম উম্মাহ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল থেকে অদ্যবধি এই পদ্ধতি গ্রহণ করে আসছে, কেউ এর বিপরীতে কোন দলিল প্রমাণ উপস্থাপন করেননি বিধায় এটি ইজমায়ে উম্মাহ সাব্যস্ত হয়েছে। আল্লামা ইবনু হাজার আসকালানী ইবনু বাস্তাল থেকে এ ইজমার বর্ণনা দিয়েছেন।১ খণ বিলম্বে পরিশোধের বৈধতার পিছনে হিকমত হলো, খণগ্রহীতা কর্তৃক তাৎক্ষণিক খণ পরিশোধের আর্থিক অসামর্থ্ের কারণে তার প্রতি সহানুভূতি প্রদর্শন; যাতে খণদাতা ও খণগ্রহীতার মধ্যকার চুক্তির মেয়াদের মধ্যে খণগ্রহীতা তার খণের অর্থ সংগ্রহ করতে পারে। আর এ কারণে বাকিতে মালামাল বেচাকেনার মধ্যে বরকতের ঘোষণা এসেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: ৯1 ৮11 €-4। : ২5 ০৫২৪ ২১১১ “তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছে, বাকিতে বেচাকেনা ।”৭ ষণ ৰা দ্রব্যমূল্য কিস্তিতে পরিশোধের বিধান খণ বা দ্রব্যমূল্য কিস্তিতে পরিশোধ বৈধ কি না তা মূলত: ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পাদিত চুক্তি ও একমত্যের উপর নির্ভর করে। যদি ক্রেতা-বিক্রেতা বা চুক্তি ইসলামী আইন ও বিচার ৩১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।