ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

কোম্পানি, ব্যাধকিং প্রতিষ্ঠান বিশেষত ইসলামী ব্যাংকিংয়ের এক বিশাল পরিসর রয়েছে কিস্তিতে বিনিয়োগ নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য “হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক' (11১91) এ পদ্ধতিতে ব্যাংক ও গ্রাহক চুক্তির ভিত্তিতে যৌথভাবে যানবাহন, মেশিন ও যন্ত্রপাতি, ভবন, এপার্টমেন্ট ইত্যাদি ক্রয় করে। গ্রাহক ভাড়ার ভিত্তিতে তা ব্যবহার করেন এবং ব্যাংকের অংশের মূল্য কিস্তিতে পরিশোধ করে পর্যায়ক্রমে তার মালিকানা অর্জন করেন। পণ্য বা মালামাল ক্রয়ের আগে এর প্রকৃত মূল্য, মাসিক ভাড়া, ব্যাংকের অংশের মূল্য, পরিশোধের সময়সীমা ও কিস্তির পরিমাণ এবং জামানতের প্রকৃতি প্রভৃতি নির্ধারণ করে চুক্তি সম্পাদিত হয়। কোন কোন ব্যাংক এ পদ্ধতিকে 'ইজারা বিল বাই' (039) নামে অভিহিত করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতি “আল-ইজারা আল মুনতাহিয়াতু বিত্‌ তামলীক' (1৬7) হিসেবে পরিচিত ।১ এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাই মুরাবাহা ও বাই মুয়াঙ্জাল নীতির আলোকে কিস্তিভিত্তিক বিভিন্ন বিনিয়োগ করে থাকে। করবো। কিস্তিতে মালামাল বিক্রয় বলতে কী বুঝায়? কিস্তিতে বিক্রয় বলতে বুঝায়, বিক্রেতা কর্তৃক পূর্ব নির্ধারিত সময়, কিস্তি ও মূল্যের ভিত্তিতে কোন দ্রব্য বাকিতে বিক্রয়। উদাহরণস্বূণ বলা যায়: “ক' (বিক্রেতা) একটি মোটর সাইকেল নির্ধারিত মূল্য ১,২০,০০০/- টাকায় দুই বছরের মধ্যে মাসিক ৫,০০০ টাকার ২৪ কিস্তিতে পরিশোধের শর্তে “থ' (ক্রেতা) এর কাছে বিক্রয় করল। এ জাতীয় বিক্রয়ের মধ্যে সাধারণত: ৪টি শর্ত পরিলক্ষিত হয়: ক) মূল্য পরিশোধের সময় খ) দ্রব্যের মূল্য গ) কিস্তি সংখ্যা ও ঘ) কিস্তির পরিমাণ । বিক্রয়ের দুটি ধরন সাধারণত: মালামাল বিক্রয়ের দুটি ধরণ হয়ে থাকে: ১) বিক্রেতা নগদ বিক্রয় ও বিলম্বে মূল্য পরিশোধের শর্তে তথা বাকিতে বিক্রয়ের জন্য দ্রব্যের একই মুল্য নির্ধারণ করে। এ জাতীয় বিক্রয়ে শরয়ী কোন নিষেধাজ্ঞা নেই। ২) বিক্রেতা দ্রব্যের দুই ধরনের মূল্য নির্ধারণ করে, নগদ বিক্রয়ের জন্য একটি আর বাকি তথা কিস্তিতে বিক্রয়ের জন্য অন্য একটি। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দ্রব্যমূল্য উতল হতে বিলম্ব হয় বিধায় নগদ মূল্যের চেয়ে দ্রব্যমূল্য বেশি নির্ধারণ করা হয়। এ দ্বিতীয় ধরনের বিক্রয়ের শররী বিধান নির্ণয়ই এ প্রবন্ধের মূল প্রতিপাদ্য। ৩০ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00])

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।