ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টির উদ্দেশ্যে পরবর্তী কালে জাল (বানোয়াট) হাদীস প্রচার হতে শুরু করে। কোন কোন বর্ণনাকারী সদুদ্দেশ্যে অর্থাৎ কোন সৎকাজে উৎসাহ প্রদানের জন্য জাল হাদীস বর্ণনা করেন। পরবর্তী কালে যখন হাদীসের সংগ্রহ শুরু হলো, তখন আসল আর নকল হাদীস যাচাই করার জন্য প্রখ্যাত যুহাদ্দিসগণ কতকগুলো মানদণ্ড উদ্ভাবন করলেন যা উসুলুল- হাদীস নামে ইসলামী জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা রূপে পরিচিতি লাভ করেছে। হাদীসের গ্রহণযোগ্যতা বিচারের জন্য রাবী (বর্ণনাকারী) দের বিশ্বস্ততা যাচাইয়ের গরজে তাদের জীবনী সংগ্রহ কর হলো, তাদের ব্যক্তিগত চরিত্র বিচার করা হলো । তাতে সৃষ্টি হলো ইসলামী জ্ঞানের আরো একটি শাখা যার নাম হচ্ছে “আসমাউর রিজালিল হাদীস” অর্থাৎ হাদীস বর্ণনা কারীদের নাম, সংক্ষেপে “রিজাল” (4৯.১)। এতে লক্ষ লক্ষ রাবী-র জীবনী সংগৃহীত হলো । এভাবে হাসীদের বিচার করা হলো। যেমন ধরুন এক ব্যক্তি বলছেন তিনি অমুকের কাছ থেকে হাদীসটি শুনেছেন কিন্তু দেখা গেল এই ব্যক্তির জন্মের পূর্বে সেই অমুক মারা গেছেন বা প্রমানিত হলো তাদের দুজনার সাক্ষাতই ঘটেনি । তাহলে হাদীসটি সত্য হতে পারেনা- রেওয়ায়েতের দিক থেকে । তারপর দিরায়াতের দিক থেকে বিচার হবে। দিরায়াতের মানদণ্ুগুলো নিম্নরূপ ।- হাদীস গ্রহণযোগ্য হবে:- যদি ১. হাদীসটি কুরআন মজীদের কোন নীতি বা হুকুম-এর বিরোধী না হয়; ২. বাস্তব ঘটনাবলী ও চাক্ষুষভাবে দৃষ্ট অবস্থার বিপরীত না হয়; ৩. সর্বসম্মত মূলনীতির বিরোধী না হয়; ৪. যদি কোন মুতাওয়াতির১৬ হাদীস ও সাহাবীগণের কার্যক্রমের বিরোধী না হয়; ৫. (১০ 543 অর্থাৎ সুস্থ সত্যাশ্রয়ী হৃদয়জাত বুদ্ধির বিপরীত না হয়; ৬. তাতে সংস্কারপ্রীতি ও অলীক কল্পনার প্রশ্রয়মূলক ভাবধারা না থাকে; ৭. তাতে খুবই মামুলি বা তুচ্ছ ব্যাপারে সুকঠিন “আযাবের কথা না থাকে অথবা মামুলী ধরনের সৎকাজের জন্য ব্যাপক পুরস্কারের কথা না থাকে; ৮. হাদীসটির বর্ণনায় এমন গৃঢ় কিছু না থাকে যার ব্যাখ্যা-বিশ্লেষণ চলেনা; ৯. তাতে কারো মর্যাদা (২.৪) ও শ্রেষ্ঠত্ব (1:১3) বর্ণনায় বাড়াবাড়ি (512) না থাকে; ১০. যদি তাতে কারো এমন ধরনের দোষের বর্ণনা না থাকে যা কোন মানদণ্ডে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়না; ১১. যদি তাতে এমন ধরনের ভবিষ্যদ্বাণী না থাকে যাতে নির্ধারিত বৃ উল্লেখ রয়েছে। ৮৫ ২৪ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।