ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

আইন প্রণয়নে (ফিকাহ) সুন্নাত সম্পর্কিত জ্ঞাতব্য বিষয় ফকীহগণ আইন প্রণয়নের জন্য সুন্নাত সম্পর্কে নিম্নোক্ত বিষয়াবলীর জ্ঞান অপরিহার্য গণ্য করেছেন : ১. নাসেখ ও মান্সুখ ২. মুজ্মাল ও মুফাস্সাল ৩. খাস ও আম ৪. মুহকাম ও মুতাশাবিহ ৫. বিধান সমূহের শ্রেণী ও মর্যাদা (যেমন ওয়াজিব, সুন্নাত, মুবাহ ইত্যাদি) কুরআন মজীদ থেকে যুক্তি ও প্রমাণ সংগ্রহের যে পদ্ধতি ও মূলনীতি ফ্কীহগণ নির্ধাণ করেছেন তার মধ্যেও উপরোক্ত বিষয়গুলোর জ্ঞান অপরিহার্য, তদ্রুপ সুন্নাতের ক্ষেত্রেও সে সবের প্রতি দৃষ্টি রাখা আবশ্যক । অধিকন্তু রেওয়ায়েত (বর্ণনা প্রক্রিয়া) ও দেরায়েতের (২215 যুক্তি প্রয়োগে বিশ্লেষণ) বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক হাদীস সনাক্ত করার কাজটি বিস্তর অনুসন্ধান স্বাপেক্ষ এবং বিপুল গুরুত্বের দাবীদার । অনুরূপভাবে কুরআন মজীদের সাথে সামজ্যস্যের দৃষ্টিতে সুন্নাতের স্থান ও মর্যাদা নির্ধারণের কাজও যথেষ্ট গুরুতৃপূর্ণ। প্রসংগত উল্লেখ্য, কুরআন ও সুন্নাতের যে অংশ ঘটনাবলী ও ওয়াজ নসিহতের সাথে সম্পর্কিত, কতিপয় ফকীহের মতে আইন প্রণয়নের জন্য সেগুলো সম্পর্কে অবহিত হওয়া জরুরী নয়। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, সমাজ জীবনকে উপলব্ধি করার এবং সেই দৃষ্টিতে আইনের স্থান ও মর্যাদা নির্ধারণ করার, উপরস্ত আইনকে ফলপ্রসূ করার জন্য উক্ত প্রকার আয়াত ও হাদীসে অনেক পথ নির্দেশনা পাওয়া যায়। যদি তাকে উপেক্ষা করে আইন প্রণয়নের কাজ চলতে থাকে, তাহলে তার মধ্যে রসহীনতা ও কর্কশ ভাব দেখা দেবে। ইসলামী আইনের প্রাণ যে অন্তরংগতা, স্েহ ও ভালোবাসা, তা সেখানে কমে যাবে। হাদীস সংকলনে সতর্কতা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর বহুকাল যাবত (প্রায় একশ বছর) হাদীস সংকলনের প্রতি দৃষ্টি দেয়া হয়নি যদিও হাদীসের চর্চা হতো যখনই কোন উদ্ভূত সমস্যা বা প্রশ্নের মীমাংসার প্রয়োজন পড়তো । অথবা সাহাবাগণ কাউকে নেক কাজের উৎসাহ দান এবং কোন বদ কর্মের প্রতিরোধের হাদীসের ব্যবহার করতেন। চর্চা যথেষ্ট হলেও বহুদিন যাবত হাদীসের "বং গ্রস্থায়ন সতেও হাদীস সংকলনের ক্ষেত্রে এত বেশী সতর্কতা সনি। অন্যপক্ষে, ব্যক্তিগত স্বার্থে অথবা ইসলামী সমাজে বিভ্রান্তি ইসলামী আইন ও বিচার ২৩ ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।