ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

মুক্তিপণ আদায় করা হয়েছিল পরামর্শক্রমে কিন্তু আল্লাহ অসন্তোষ প্রকাশের সাথে অনুমোদন দান করলেন। অবস্থা ও প্রয়োজন বিশ্লেষণ বস্তুনিষ্ঠ না হয়ে মানবিক দুর্বলতা প্রসূত হতে পারে । (অবশ্য নবী রসূলের ভুল ভ্রান্তি নিবারণ বা সংশোধনের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে।) দ্বিতীয় শ্রেণীর উক্তি বা বয়ান বা ফয়সালার সম্পর্ক সাধারণত থাকে নিম্নরূপ ব্যাপারগুলোর সাথে : এক. প্রয়োজনে সামরিক বা রাজনৈতিক যে ফয়সালা দেয়া হয়। দুই. যে সব ফয়সালা পদ্ধতিগত এবং অবস্থার পরিবর্তনের সাথে বদলে যেতে থাকে । যেমন, যুদ্ধ কৌশল, রাষ্ট্রের কোন বিভাগের বিন্যাস ইত্যাদি। তিন. ব্যক্তি জাতি বা দেশভিত্তিক আচরণ বা রীতি সন্বন্ধে ফয়সালা । চার. যেসব কথা আরবে কাহিনী আকারে প্রচলিত ছিল এবং রসূলুল্লাহ স. গল্প বলার স্বাভাবিক প্রবণতা বশত কিংবা কারো চারিত্রিক উন্নয়নের উদ্দেশ্যে সেগুলো বর্ণনা করেছেন। ও পাচ. “আরবদের কোন কোন অভিজ্ঞতা যথা চিকিৎসা, কৃষি ও বাগান রচনা সম্পর্কে তিনি যা বর্ণনা করেছেন। একজন আইন প্রনেতার জন্য রসূলুল্লাহ স.-এর উভয় ধরনের উক্তি ব্যাখ্যা বা ফয়সালার সূক্ষ্ম বিশ্লেষণ প্রয়োজন । অন্যথায় আইন তার বাস্তব কার্যকারিতা হারিয়ে ফেলতে পারে যে-সব ক্ষেত্রে অবস্থা ও যুগের তাগিদ অনুযায়ী আইনের বিন্যাস করতে হয়। সুনাত সম্পর্কে ইমাম আবুহানীফার র. বিরুদ্ধে অভিযোগ ইমাম আবু হানীফা (শ্রেষ্ঠ এক আইন প্রণেতা) সম্পর্কে এ কথাটি প্রচলিত যে, তিনি আইন প্রণয়নের ক্ষেত্রে সুন্নতের প্রতি তেমন দৃষ্টি রাখেননি । কথাটি সত্য নয়। এতে যদি কিছু সত্যতা থাকে তবে তা হযরত স.-এর উপরোক্ত দ্বিতীয় শ্রেণীর উক্তি বা ফয়সালার প্রেক্ষিতে । ইমাম আবু হানীফার ফিকাহ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সাথে যত বেশী সামঞ্জস্যশীল হতে পেরেছে অন্য কোনো ইমামের ফিকাহর পক্ষে তা সম্ভব হয়নি। হানাফী ফিকাহর অধিকতর জনপ্রিয়তার মূলে রয়েছে এই সামঞ্জস্যশীলতা। একদিকে ইসলামী আইনের সর্বব্যাপকতার এবং অন্যদিকে রসূলুল্লাহর স. বাণীসমূহের ধরন ও স্বরূপ অনুধাবন করলে অনিবার্ধভাবে একথা মেনে নিতে হবে যে, আইনের জগতে কিয়াস ও রায়-এর গুরুত্ব কম নয়। অথচ এই কিয়াস ও রায় অধিকতর প্রয়োগের কারণে ইমাম আবু হানীফা রহ. কে অভিযুক্ত করা হয়। ২২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।