ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

আইন প্রণয়নে সুন্নাতের স্থান অনুধাবনের উপায় আইন প্রণয়নের ক্ষেত্রে সুন্নাতের ভূমিকা জানার জন্য রসূল স.-এর যুগের অবস্থা সম্পর্কে গভীর জ্ঞান আহরণ করা প্রয়োজন । উক্ত অবস্থার আলোকেই উপলব্ধি করা যাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্সাম তার সমসাময়িক সমাজের প্রচলিত রীতি রেওয়াজের কোন্টিকে কিভাবে এবং কতটুকু অক্ষুণ্ন রেখেছিলেন। সুন্নাতের মাধ্যমে আমরা অনেকাংশে তৎকালীন অবস্থাও অনুধাবন করতে পারি। কিন্তু তৎকালীন বিভিন্ন রীতি-রেওয়াজের বিস্তারিত অবয়ব জানা এবং সেই প্রেক্ষিতে রসূলুল্লাহ স. এর গ্রহণ, বর্জন, সংশোধন ইত্যাদির যথার্থ সীমানা চিহ্নিত করা অত্যন্ত কঠিন কাজ । ফকীহগণের এ রীতি সম্পর্কে আলোচনা না করার কারণ হচ্ছে এই যে, তাদের সময় ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে তেমন কোনো সুস্পষ্ট ও মৌলিক পার্থক্য দেখা দেয়নি। ফকীহদের লেখায় এ ধরনের আলোচনা পাওয়া যায়না। যাহোক রসূলুল্লাহ স.-এর প্রবর্তিত শরীয়তের গুঢ় তত্ব ও প্রকৃতি জানতে হলে তাতে তীর সুন্নাতের ভূমিকা আর সে সুন্নাতের প্রেক্ষাপটে আরব সমাজের অবস্থা জানা অপরিহার্য । এ সম্পর্কে শীহ অলিউল্লাহ র.-এর কিতাব “হুজ্জাতুল্লাহিল বালিগা”্র একটি উধৃতি পূর্বে দেয়া হয়েছে। তাতেও তিনি এ কথাটিই গুরুত্ব সহকারে বলেছেন। এতটুকু পথের দিশা পেতে পারি যার সাহায্যে এই কঠিন সমস্যা সমাধান করা যেতে পারে। পূর্বে উল্লিখিত বর্ণনা ও ব্যাখ্যার গুরুত্ব সম্পর্কে হযরত শাহ সাহেব নিঙ্নোক্ত রায় পেশ করেছেন : 4411 ৮1০4441০৬৮০ ৯০ ১৮৮টি ভ& ১41 5০০১ এ ৪। ০৮৯ ০41114284৮2 95511 লও ০৯ 3৩। ৮5৪75 445 ৮৪ ১১৬৩৯৮]] ১৭৮৪৮1০0৫1 4৯১০৭। 48835 05903 42১ ১০৮০ ৭41 ৮৯1৩ ১৯৮০৪) &2০এ। এ “যদি তুমি রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের গভীরতা অনুধাবন করতে চাও তাহলে সর্ব প্রথম আরবের নিরক্ষরদের অবস্থা অনুসন্ধান করো, রসূলুল্লাহ স. আবির্ভূত হয়েছিলেন যাদের মধ্যে সেটাই তীর শরীয়তের মৌল উপরকরণ। এরপর তীর সংস্কারের ধরণ অনুধাবন করো । শরীয়ত গঠন, শরীয়তের বিধানকে সহজ করা, সমাজ বিধান সম্পর্কিত অধ্যায়ে এ বিষয়টি উল্লেখিত হয়েছে” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষার মূল লক্ষ ছিল আরব জাতি। বিশ্বজনীন মূলনীতি ও পূর্ণংগ নীতি প্রবর্তনে তাকেই ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই মূলনীতি ও পূর্বের নীতি সমূহকে কার্যকর রূপদান করার সময় এই ২০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।