ইমাম আহ্মদ ইবনে হাম্বল র. বলেন: 451৯ (8০545 ৫৯ (14০) 441 ৩৬৯৭১ 4১৪০৯ ১১ ০৯ যে ব্যক্তি রসূলের স. হাদীস প্রত্যাখ্যান করে সে যেন ধ্বংসের কিনারে এসে দাড়ায় ।১৩ উপরের আলোচনা থেকে দুটি কথা জানা যায়: এক. কুরআনের অর্থ অনুধাবন করার ক্ষেত্রে সুন্নাত প্রাথমিক গুরুত্বের অধিকারী । দুই. আইন প্রণয়নের ক্ষেত্রে কুরআনের পর সুন্নাত একটি উৎসের মর্যাদায় অধিষ্ঠিত। সুন্নাতের ব্যাখ্যার কতিপয় ধরণ নিচে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণিত ব্যাখ্যা সমূহের কতিপয় ধরণ পেশ করছি। (১) কুরআন মজীদের যে আয়াতগুলো “মুজ্মাল” (সংক্ষিপ্ত) ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। (২) যে আয়াতগুলো “মুতলাক” (সর্বজনীন) ছিল পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে “মুকাইয়েদ” (বিশেষিত ও নির্দিষ্ট) করেছেন। (৩) যেগুলো কঠিন ছিল সেগুলোর ব্যাখ্যা প্রদান করেছেন। (৪) কুরআনের যে বিধানগুলো “মুজমাল” ছিল, অর্থাৎ যেগুলোর প্রায়োগিক অবস্থা, কারণসমূহ ও শর্তাবলী এবং অপরিহার্য বিষয়সমূহ ইত্যাদির বিস্তারিত বিবরণ ছিল না রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলোর বিস্তারিত বিবরণ দিয়েছেন। কাজেই নামায, যাকাত ইত্যাদি যেগুলোর বিস্তারিত বর্ণনা সুন্নাতে রয়েছে সেগুলো আসলে কুরআন মজীদের ব্যাখ্যার ও তার বিশ্লেষণ । (৫) কুরআনের ব্যাখ্যার আলোকে বহু উপস্থিত সমস্যা সংশ্রিষ্ট বিধান তিনি বর্ণনা করেছেন। যেমন হালাল ও হারাম সম্পর্কিত যেসব বিধান উল্লেখিত ছিল সেগুলোর উপর সন্দেহ ও সংশয়যুক্ত বিষয়সমূহ কিয়াস করেছেন। এগুলোর বিস্তারিত বিধান কুরআন মজীদে ছিলনা । (৬) কুরআনী মূলনীতি ও উদ্দেশ্যাবলীর প্রেক্ষিতে পরিবেশ ও পরিস্থিতির সাথে সম্পর্ক ও সামঞ্জস্য রেখে উপায় উপকরণের বিধান বর্ণনা করেছেন। (৭) কুরআনের সুস্পষ্ট বক্তব্য থেকে এমন সব মূলনীতি উদ্ভাবন করেছেন যেগুলোর উপর নতুন অবস্থা ও সমস্যাবলী কিয়াস করার পথ উন্মুক্ত হয়েছে। (৮) কুরআনের বিধানের কারণ, হিকমত (তত্ধর্মী উদ্দেশ্য) ও মাস্লিহাত (কল্যাণধর্মী উদ্দেশ্য) বর্ণনা করেছেন। এগুলো থেকে বহুতর মূলনীতি ও পূর্ণাংগ নীতি উদ্ভাবিত হয়েছে। ১৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।