ঢ॥ আবু আম্মার, মীরহাজীরবাগ, ঢাকা প্রশ্ন ঃ একজন “ফকীহ' এবং একজন “মুফতী” এর মধ্যে কর্মক্ষেত্রের দিক থেকে পার্থক্য কিঃ উত্তর ঃ ফকীহ ও মুফতীর মধ্যকার পার্থক্য একজন ফকীহ একই সাথে মুফতীও হতে পারেন, কিন্তু একজন মুফতী ফকীহ নাও হতে পারেন। ইসলামী আইনের উচ্চতর গবেষণায় নিরন্তরভাবে জীবনের এক উল্লেখযোগ্য কাল অতিবাহিত করে যিনি এক বিশিষ্ট স্তরে উন্নীত হয়েছেন এবং আইনের বিষয়ে যিনি যথার্থ সমাধান দিতে পারদরশী-আমরা তাকেই ফকীহ বলে স্বীকার করে নেই। পক্ষান্তরে মুফতী সাহেবের নিকট কোনো আইনগত প্রশ্ন উত্থাপিত হলে এই বিষয়ে ফকীহ কি মত ব্যক্ত করেছেন তা খুঁজে বের করে তদনুযায়ী ফতোয়া দেন। এক্ষেত্রে তার কাজ গবেষণার পর্যায়ভুক্ত নয়, বরং আইনের কিতাব থেকে প্রদত্ত সমাধান খুঁজে বের করা তার কাজ । তবে তিনিও নিরন্তর অনুশীলনের মাধ্যমে ফকীহ-এর স্তরে উন্নীত হতে পারেন। 0) আবুল্লাহ মুহাম্মদ নুমান, আমেরিকা প্রশ্ন £ যে কোন দেশের সংবিধানে এমন সব মূলনীতি পাওয়া যায় যদ্বারা এ দেশ পরিচালিত হয় ও অন্যান্য আইন রচিত হয়। আল-কুরআনও পরিপূর্ণ একটি সংবিধান (দসতুর)। আমার প্রশ্ন হলো, একটি ইসলামী রাষ্ট্রে আল-কুরআনের পাশাপাশি অন্য আরেকটি সংবিধান লিখিত আকারেও থাকার প্রয়োজনীয়তা আছে কি? উত্তর £ যদিও আমরা বলি, আল-কুরআন আমাদের সংবিধান, তার অর্থ এই যে, ইসলামী রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য জরুরি ও অত্যাবশ্যকীয় উপাদানগুলো বর্তমান কালের মানবরচিত সংবিধানের মতো তা একত্রে ও ধারাবাহিকভাবে উক্ত হয়নি। বর্তমান কালের সংবিধানের ন্যায় কেউ পুস্তকাকারে ইসলামী সংবিধান প্রণয়ন করতে চাইলে তিনি অত্যাবশ্যকীয় উপাদানগুলো কুরআন মজীদে পেয়ে যাবেন এবং আনুষঙ্গিক বিষয়সমূহ হাদীস ও ফিকহ-এর কিতাবসমূহে খুঁজে পাবেন। ইসলামী আইন ও বিচার ১১৯ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।