ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

সর্বাবস্থায় অপরিবর্তনীয় আইনের দৃষ্টান্ত উত্তরাধিকারের বেলায় আল্লাহ তাআলা একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান করেছেন (দ্র. ৪৪১১ ও ১৭৬ নং আয়াত)। এটি সর্বাবস্থায় অপরিবর্তনীয় আইনের একটি দৃষ্টান্ত । ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন একজন মুসলমান । এটিও সর্বাবস্থায় অপরিবর্তনীয় আইনের আরেক দৃষ্টান্ত । কারণ কুরআন মজীদে “উলুল আমর' (সর্বোচ্চ কর্তৃপক্ষ)-কে মুসলমান হওয়ার শর্ত আরোপ করা হয়েছে বহু স্থানে (উদাহরণস্বরূপ দ্র. সূরা নিসা, ৫৯ নং আয়াত)। ইসলামী আইনে সংশোধন বা পরিবর্তনের সুযোগ বর্তমান কালে বিভিন্ন দেশের সর্বোচ্চ আইন পরিষদ দেশের কোনো কোনো আইনের সংস্কার সাধন করে তার পরিবর্তে নতুন আইন প্রবর্তন করে । ইসলামী আইনের বেলায়ও এরূপ সুযোগ আছে। বিশেষ করে ফকীহগণের ইজতিহাদ প্রসৃত আইনের বেলায় এটি প্রযোজ্য । উদাহরণে বিষয়টি পরিষ্কার হবে। বিবাহের কাবিননামা বিবাহের কাবিননামা বলতে পক্ষদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত বিবাহের চুক্তিপত্রকে বুঝায় । উল্লেখ্য যে, বিবাহ একটি সামাজিক পবিত্র চুক্তি । আল-কুরআনে চুক্তিপত্র লিখিত আকারে হওয়ার এবং সাক্ষী রাখার নির্দেশ রয়েছে (দ্র. সূরা বাকারা, ২৮২ নং আয়াত)। ইসলামী আইন মতে যে কোনো চুক্তি লিখিত আকারেও হতে পারে এবং মৌখিকও হতে পারে। ইসলামী আইনবেত্তাগণ ফফেকীহগণ) কুরআনের আয়াতের আলোকে বলেছেন যে, যে কোনো চুক্তি লিখিত আকারে সম্পাদিত হওয়া মুসতাহাব (সর্বোত্তম)। কিন্তু কালের প্রবাহে পরিস্থিতির প্রেক্ষাপটে ও মানুষের নৈতিক ও চারিত্রিক অবস্থার বিচারে যে কোনো চুক্তিপত্র লিখিত আকারে হওয়া জরুরি হয়ে পড়েছে। মানুষ ্বার্থান্ধ হয়ে সত্য ও বাস্তব বিষয়কে সরাসরি অস্বীকার করতে এবং মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। তাই ইসলামী আইনবেত্তাগণের মতে চুক্তিপত্র লিখিত আকারে হওয়া মুসতাহাব হওয়ার বিষয়টি অতি আবশ্যকীয় (ওয়াজিব) হয়ে পড়েছে। বিবাহ চুক্তির সাথে ওয়ারিসী স্বত্ব (ফরয), দেনমোহর (ফরয), খোরপোষ (ফরয), সন্তানের মাতৃত্-পিতৃত্ব নির্ণয় ফেরষ) এবং পারস্পরিক অধিকার ও কর্তব্যের (ওয়াজিব) বিষয়সমূহ সংশ্লিষ্ট । সুতরাং এখানেও লক্ষ্য করা যাচ্ছে যে, এচ্ছিক বিষয়টি বিভিন্ন কারণে বাধ্যতামূলক হয়ে দীড়িয়েছে। এটি হলো আইনের সংস্কারের ও সংশোধনের উদাহরণ । এটি কুরআন-সুন্নাহর ভিত্তিতে হওয়ায় ইসলামী আইনের অংশ ৷ ১১৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।