ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ মূসা, মাওলানা নুরুল্লাহ, মির্জা সিকান্দার আলী, আজহারুল ইসলাম হাবীব, মাওলানা শামাউন আলী, এডভোকেট সাজ্জাদ সারোয়ার, এডভোকেট মোহাম্মদ আসাফুর আলী রাজা প্রমূখ । ড. ছাইদুল হক তার আলোচনায় বলেন, ফিকাহ শব্দের প্রায়োগিক অর্থ যে আইন হয় তা অনেকের কাছেই স্পষ্ট নয়। এ জাতীয় অসংখ্য অস্পষ্টতা দূর করার জন্য ছোট ছোট পুস্তিকা প্রকাশ করা প্রয়োজন। তিনি বলেন, রসূলুল্লাহ স. ও খোলাফায়ে রাশেদীন তৎকালীন সমাজে কিভাবে ইসলামী আইন প্রয়োগ করেছেন তা নিয়ে আরো গবেষণা হওয়া দরকার আব্দুল মান্নান তালিব বলেন, ইসলামী আইন সম্পর্কে গবেষণা ছাড়া আমাদের লক্ষ সফল হবে না। তিনি বলেন, অপরিবর্তনীয় আইনের সাথে সামঞ্জস্য বিধান করে নিত্য নতুন সমস্যা সমাধানে আইন তৈরী করা মুজতাহিদদের কর্তব্য। এডভোকেট সফিক আহমেদ বলেন, ইসলামী আইনের প্রতি গণ মানুষের আগ্রহ সৃষ্টির উদ্যোগ নিতে হবে । এডভোকেট নুরুজ্জামান তার বক্তব্যে বলেন, ইসলামের পৃণঙ্গি রূপ সুলিখিত আকারে মানুষের সামনে পেশ করতে হবে । মাওলানা নুরুল্লাহ বলেন, ইসলামের বেশির ভাগ আইন “তাযীরাত' এর সাথে সংশ্লিষ্ট । ইসলামী আইন গবেষণায় অর্থনৈতিক সমস্যা অন্যতম বাধা। তিনি আরো বলেন, গবেষণার ক্ষেত্রে মত পার্থক্য সৃষ্টি হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে তা দূর করতে হবে। মির্জা সিকান্দার আলী বলেন, ইসলামী আইনের বিরুদ্ধে যে রূপ প্রচারণা রয়েছে, পক্ষে তন্রুপ প্রচারণা নেই। আজহারুল ইসলাম হাবীব বলেন, ইসলামী আইন গবেষণা বেগবান করার জন্য উসূলে ফিকাহর পুনঃপর্যালোচনা করা দরকার । ইমাম ইবনে তাইমিয়া উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শরীয়তের মাকাসিদ যুগে যুগে ভিন্ন হতে পারে। মাওলানা মূসা বলেন, কুয়েত সরকারের তত্বাবধানে সংকলিত “আল মাওসুয়াতুল ফিকহিয়্যা' বা ইসলামী ফিকাহ বিশ্বকোষ ইসলামী আইন গবেষণার নতুন দ্বারা খুলে দিয়েছে । এটি দ্রুত বাংলা ভাষায় অনুবাদ করা দরকার। শামাউন আলী বলেন, ইসলামী আইন বিষয়ক আরবী ও ইংরেজীতে রচিত গ্রন্থসমূহ বাংলায় অনুবাদ করতে পারলে গবেষণা সহজ হয়ে যাবে । | পর্যালোচনা করে এর সমাধানে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। তাঁরা সকলেই একমত হন যে, শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আইন গবেষণার বিকল্প নেই। ১১৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।