ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার এপ্রিল-জুন £ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২২, পৃষ্ঠা £ ১১৫-১১৬ 1 রিসার্চ রিপোর্ট! ইসলামী আইন গবেষক ও লেখক তৈরীর জন্য শিক্ষার শেষ বর্ষে থিসিস বাধ্যতামূলক করা জরুরী - শাহ আব্দুল হান্নান ইসলামী আইন গবেষণার ক্ষেত্রে উপযুক্ত লেখক ও গবেষকের অভাব একটি অন্যতম সমস্যা। তাই লেখক তৈরী করার জন্য কওমী ও আলীয়া মাদ্রাসার সমাপনী বর্ষে সমসাময়িক যেকোন বিষয়ে একটি থিসিস বাধ্যতামূলক করা জরুরী । এতে শিক্ষর্থীরা গবেষণা নীতিমালার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং তাদের ইল্মী দক্ষতাও বাড়বে । গত ২০ মার্চ, শনিবার “বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার' এর উদ্যোগে আয়োজিত “ইসলামি আইন গবেষণাঃ সমস্যা ও উত্তরণ ভাবনা'- শীর্ষক মতবিনিময় সভাষ্ষ্৷ সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ফিকহের পুরনো কিতাব সমূহের পাশাপাশি আধুনিক লেখকদের কিতাবও অধ্যয়ন করা প্রয়োজন। তিনি বলেন, ইসলামী আইন সকল যুগ ও স্থানের জন্যই প্রযোজ্য । ইসলামী আইন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দেশের যাবতীয় আইন পরিবর্তনের প্রয়োজন হয় না। শুধুমাত্র এতটুকুই পরিবর্তন করতে হবে যতটুকু শরীয়তের সাথে সাংঘর্ষিক। রাসূল স. ও খোলাফায়ে রাশেদীনও বিজিত দেশের যেসব আইন ও প্রচলিত রীতি শরীয়ত বিরোধী নয় তা বহাল রেখেছিলেন। তাই আধুনিক যুগেও ইসলামী কল্যাণ রাষ্ট্রে সিটি কর্পোরেশন আইন, ওয়াসা আইন, বিদ্যুৎ আইন, বিশ্ববিদ্যালয় আইনসহ বহু বিষয়ে খুব বেশী পরিবর্তনের প্রয়োজন হবে না। স্বাগত বক্তব্যে সংস্থার জেনারেল সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আইন ও বিচার ব্যবস্থা ইসলামীকরণের উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে ১৭ জন সদস্য নিয়ে এ সংস্থা যাত্রা শুরু করে । ইসলামী আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মনে যে অস্পষ্টতা ও সংশয় রয়েছে তা দূর করার জন্য সংস্থা বুদ্ধিবৃত্তিক উপায়ে কাজ করে যাচ্ছে। মত বিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. ছাইদুল হক, আব্দুল মান্নান তালিব, এডভোকেট সফিক আহমেদ, এডভোকেট নুরুজ্জামান, মাওলানা ইসলামী আইন ও বিচার ১১৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।