ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

সরকার শিশু শ্রম নীতিমালা, ২০০৭- এ অনুমোদন না করায় দেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করার জন্য আইনগত পদক্ষেপ নেয়া সহজ হচ্ছে না। সকল আন্তর্জাতিক আইনে শিশুদের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত নির্ধারণ করলেও বাংলাদেশ সালের শিশু নীতিমালায় শিশুর বয়সসীমা ১৪ বছর নির্ধারণ করেছিল। ২০০৩ সালে এসে মন্ত্রিপরিষদের সভায় শিশুর বয়সসীমা ১৬ বছর নির্ধারণ করা হয়েছে। কিন্তু এর সাথে সঙ্গতি রেখে ফৌজদারী আইন থেকে শুরু করে যানবাহন ব্যবহার বা শ্রম আইনের প্রয়োজনীয় পরিবর্তন এখনো আনা হয়নি। বিভিন্ন আইনে ভিন্ন ভিন্ন বয়সসীমা নির্ধারিত থাকায় শিশু অধিকার সংশ্লিষ্ট আইনের প্রয়োগ অনেক ক্ষেত্রেই যথাযথ হচ্ছ না। যে কারণে এখনো বাংলাদেশ পরিসংখ্যান বর্ষগ্রহে শ্রম ও জনশক্তির হিসাব দেয়ার সময় ১৪ বছরের উধ্র্বে শিশুদেরকে কর্মক্ষম জনশক্তির অন্ত্তক্ত হিসেবে দেখানো হচ্ছে। এভাবে বাংলাদেশের শিশুশ্রমসংক্রান্ত প্রচলিত আইনগুলোতে শিশুর বয়স নিয়ে সঠিক নির্দেশনা না থাকায় জটিলতা সৃষ্টি হচ্ছে। আইএলও কনভেনশন -১৮২ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কাউকে শ্রমে নিয়োগদান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্ত বাংলাদেশে বিশেষ আর্থ-সামাজিক পশ্চাৎপদ অবস্থার জন্য এ আইনের প্রয়োগ হয়না । দেশে বর্তমানে প্রায় ১৭ লক্ষ শিশুশ্রমিক সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যেমন- যন্ত্র, উচ্চ তাপমাত্রা, এসিড, গৃহপরিচারিকা, পাচার ইত্যারি সাথে যুক্ত রয়েছে। সর্বাধিক ঝুঁকিপূর্ণ শ্রমের ক্ষেব্রগুলো থেকে ক্রমান্বয়ে শিশুশ্রমের অবসানের বিষয়ে নীতিগতভাবে কাজ করতে হবে। বাংলাদেশে প্রচলিত শিশু আইনগুলো যথাযথ প্রয়োগে অনীহার কারণে শিশুদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। তাছাড়া এসব আইন লঙ্ঘনের শাস্তি সবেচ্চি ৫০০ টাকা অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড | যে কারণে আইনগুলো সহজেই মালিক পক্ষ লঙ্ঘন করে। শ্রমজীবী শিশুরা মালিদের কাছ থেকে ন্যাধ্য মূল্য পায় না। ১০. বাংলাদেশে শিশু শ্রম নিরসনে কতিপয় সুপারিশ শিশুর স্বার্থ ও অধিকার সংরক্ষণে প্রচলিত আইন সমূহের সঠিক প্রয়োগ । শিশুশ্রম প্রতিরোধ ও নিরসন করার কৌশলগত কাঠামো নির্ধারণ করতে হবে। শিশুশ্রম নিরসন করার জন্য জরুরি ভিত্তিতে শিশুশ্রমনীতি প্রণয়ন করা প্রয়োজন। জাতীয় শিশু শ্রম নিরসন নীতিটি (খসড়া) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে খসড়া তৈরী হয়েছে। বর্তমানে এটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিশুর সঠিক ও সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা দরকার অর্থাৎ কোন্‌ বয়সের শিশুদের শিশু বলা হবে সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে। ১১২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।