২) কিশোর শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য এই অধ্যায়ের সকল বিধান যতদূর সম্ভব, উক্ত শিশু শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধারা ২৮৪ : শিশু এবং কিশোর নিয়োগের জন্য দণ্ড কোন ব্যক্তি কোন শিশু বা কিশোরকে চাকুরীতে নিযুক্ত করলে, অথবা এই আইনের কোন বিধান লংঘন করে কোন শিশু বা কিশোরকে চাকুরী করার অনুমতি দিলে, তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা ২৮৫ : ধারা ৩৫ লংঘন করে শিশু সম্পর্কে কোন চুক্তি করার দণ্ড কোন শিশুর পিতা-মাতা বা অভিভাবক ধারা ৩৫ এর বিধান লংঘন করে কোন শিশু সম্পর্কে চুক্তি সম্পাদন করলে তিনি এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডণীয় হবেন।১৬ কিন্তু এসব আইন পাসের পরও সারাদেশে শিশুদের বিশেষ করে কর্মজীবী শিশুদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি বরং শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু শ্রমিকদের শোষণ, গৃহস্থালি কাজে নিয়োজিত শিশুদের উপর নির্যাতন প্রভৃতি ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে। শিশুদের প্রতি সদয় আচরণের মানবিক মৃল্যবোধটুকুও যেন অনেকে হারিয়ে ফেলেছে। ৭. শিশু শ্রম নিরসনে আন্তর্জাতিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনেও শিশুশ্রম নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। জাতিসংঘ শিশু অধিকার সনদ (0২০), আইএলও কনভেনশন ১৮২-সহ শ্রম সংক্রান্ত তেত্রিশটি কনভেনশন বাংলাদেশ সরকার অনুসমর্থন করেছে। বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ইউনিসেফ ও আন্তর্জাতিক শিশু কল্যাণ ইউনিয়নের উদ্যোগে জনসাধারণের মধ্যে শিশুদের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষে ১৯৫৩ সাল থেকে অক্টোবর মাসের প্রথম সোমবারে “বিশ্ব শিশু দিবস' পালিত হয়ে আসছে। ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের অধিবেশনে শিশুদের ১০টি অধিকার ঘোষণা করা হয়। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদের চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়। এই শিশু অধিকার সনদে মোট ৫৪টি ধারা রয়েছে, তার মধ্যে ৪১টি ধারা শিশুদের অধিকার সম্পর্কিত এবং বাকি ১৩টি ধারায় সনদের অন্তর্নিহিত সাধারণ নীতিসমূহের উল্লেখ রয়েছে। শিশু অধিকার সনদের ৩১৫১) অনুচ্ছেদে বলা হয়েছে, বয়সের সাথে সঙ্গতি রেখে শিশু বিশ্রাম, অবসর যাপন, বয়স অনুযায়ী খেলাধুলা, বিনোদনমূলক কর্মসূচি এবং সাংস্কৃতিক, সুকুমার শিল্পে অংশগ্রহণের অবাধ অধিকার অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ স্বীকার করবে। শিশু অধিকার সনদের ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, “অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ অর্থনৈতিক শোষণ থেকে শিশুর অধিকারকে রক্ষা করবে । স্বাস্থ্য অথবা শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক বিকাশের জন্য ক্ষতিকর অথবা শিশুর শিক্ষার ব্যাঘাত ঘটায় অথবা বিপদ আশঙ্কা _করে-এমন কাজ যেন না হয় তার ব্যবস্থা নেবে ।' ইসলামী আইন ও বিচার ১০৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।