৩. কোন কিশোরকে কোন প্রতিষ্ঠানে সন্ধ্যা ৭.০০ ঘটিকা হতে সকাল ৭.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে কাজ করতে দেয়া যাবে না। ৪. যদি কোন কিশোর অধিককাল কাজ করেন, তাহলে অধিককালসহ তার কাজের মোট সময় - ক) কারখানা বা খনির ক্ষেত্রে, সপ্তাহে ছত্রিশ ঘন্টা; খ) কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সপ্তাহে আটচল্লিশ ঘন্টা এর অধিক হবে না। ৫. কোন প্রতিষ্ঠানে কোন কিশোরের কাজের সময় দুটি পালায় সীমাবদ্ধ রাখতে হবে, এবং কোন পালার সময়সীমা সাড়ে সাত ঘন্টার বেশী হবে না। ৬. কোন কিশোরকে কেবলমাত্র একটি রীলেতে নিয়োগ করা যাবে এবং পরিদর্শকের নিকট হতে লিখিত পূর্ব অনুমোদন ছাড়া ত্রিশ দিনের মধ্যে তা একবারের বেশী পরিবর্তন করা যাবে না। ৭. এই আইনের অধীন সাপ্তাহিক ছুটি সংক্রান্ত বিধান শ্রমিকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং এই বিধান কিশোর শ্রমিকের ক্ষেত্রে স্থগিত করা যাবে না। ৮, একই দিনে কোন কিশোর একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। ধারা-৪২ : ভূ-গর্ভে এবং পানির নীচে কিশোরের নিয়োগ নিষেধ কোন কিশোরকে ভূ-গর্তে বা পানির নীচে কোন কাজে নিয়োগ করা যাবে না। ধারা-৪৩ : কিশোরের কাজের সময়ের নোটিশ ১) কোন প্রতিষ্ঠানে কিশোর শ্রমিক নিযুক্ত থাকলে এতে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কিশোরের কর্মঘণ্টা সম্পর্কে, তাদের কাজের নির্দিষ্ট সময় উল্লেখসহ, একটি নোটিশ প্রদর্শন করতে হবে। ২) উপ-ধারা (১) এ উল্লিখিত নোটিশে প্রদর্শিত সময়ে কাজ আরম্ভ হওয়ার পূর্বে, প্রাপ্ত বয়স্ক শ্রমিকের ক্ষেত্রে যেভাবে স্থির করা হয় সেভাবে স্থির করতে হবে, এবং এটা এমন হবে যেন উক্ত সময়ে কর্মরত কোন কিশোরকে এই আইনের খেলাপ কোন কাজ করতে না হয়। ৩) কোন প্রতিষ্ঠানে কর্মরত পূর্ণ বয়স্ক শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য এতদ্সংক্রান্ত বিধান উপ- ধারা (১) এর অধীন নোটিশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 8) সরকার বিধি দ্বারা উক্ত নোটিশের ফরম এবং তা রক্ষণাবেক্ষণের পদ্ধতি নির্ধারণ করতে পারবে। ধারা-8৪ : কতিপয় ক্ষেত্রে শিশু শ্রমিক নিয়োগে ব্যতিক্রম ১) এই অধ্যায়ে যা কিছুই থাকুক না কেন, বারো বৎসর বয়ঃপ্রাপ্ত কোন শিশুকে এমন কোন হালকা কাজে নিয়োগ করা যেতে পারে যা তার স্বাস্থ্য ও উন্নতির জন্য বিপজ্জনক নয়, অথবা যা তার শিক্ষা গ্রহণকে বিদ্িত করবে না: তবে-শর্ত থাকে যে, শিশু যদি বিদ্যালয়গামী হয় তাহলে তার কর্ম সময় এমনভাবে নির্ধারণ করতে হবে যেন তা তার বিদ্যালয় গমনকে বি্লিত না করে। ১০৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।