কর্তৃক প্রদত্ত এই মর্মে পত্র সংযোজন করতে হবে যে, কিশোরটি সক্ষম বলেপ্রত্যয়িত হলে তাকে চাকুরী প্রদান করা হবে। ২) এই ধারার অধীন প্রদত্ত কোন সক্ষমতা প্রত্যয়ণপত্র তা প্রদানের তারিখ হতে বারো মাস পর্যন্ত বলবৎ থাকবে। ৩) উক্তরপ প্রত্যয়ণপত্রের জন্য প্রদেয় ফিস মালিক প্রদান করবেন, এবং তা সংশিষ্ট কিশোর বা তার পিতা-মাতা বা অভিভাবকের নিকট হতে আদায় করা যাবে না। ধারা-৩৮ : ডাক্তারী পরীক্ষার জন্য আদেশ প্রদানের ক্ষমতা যে ক্ষেত্রে কোন পরিদর্শক এরূপ মত পোষণ করেন যে - (ক) কোন প্রতিষ্ঠানে কর্মরত কোন ব্যক্তি কিশোর, কিন্তু তার সক্ষমতা প্রত্যয়ণপত্র নাই; অথবা (খ) উক্তরূপ প্রত্যয়ণপত্রসহ কর্মরত কোন কিশোর প্রত্যয়ণপত্রে উল্লিখিত কাজের জন্য আর সক্ষম নয়; সেক্ষেত্রে তিনি নোটিশ মারফত মালিককে কোন রেজিস্্ার্ড চিকিৎসক কর্তৃক কিশোরটিকে পরীক্ষা করাবার অনুরোধ করতে পারবেন, এবং কিশোরটি উক্তরূপ পরীক্ষান্তে সক্ষম বলে প্রত্যয়িত না হওয়া পর্যন্ত অথবা কিশোরটি আর কিশোর নয় এই মর্মে প্রত্যয়িত না হওয়া পর্যন্ত তাকে কোন কাজ না দেয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। ধারা-৩৯ : কতিপয় কাজে কিশোর নিয়োগে বাধা কোন প্রতিষ্ঠানের যন্ত্রপাতি চালু অবস্থায় তা পরিষ্কারের জন্য, তাতে তেল প্রদানের জন্য বা তাকে সুবিন্যস্ত করার জন্য বা উক্ত চালু যন্ত্রপাতির ঘূর্ণায়মান অংশগুলোর মাঝখানে অথবা স্থির এবং ঘূর্ণায়মান অংশগুলোর মাঝখানে কোন কিশোরকে কাজ করতে অনুমতি দেয়া যাবে না। ধারা-৪০ : বিপজ্জনক যন্ত্রপাতির কাজে কিশোর নিয়োগ ১. কোন কিশোর যন্ত্রপাতির কোন কাজ করবে না, যদি না - ক) তাকে উক্ত যন্ত্রপাতি সংক্রান্ত বিপদ সম্পর্কে এবং এই ব্যাপারে সাবধানতা অবলম্বন সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকেবহাল করানো হয়; এবং খ) তিনি যন্ত্রপাতিতে কাজ করার জন্য যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন, অথবা তিনি যন্ত্রপাতি সংক্রান্ত অভিজ্ঞ এবং পুরোপুরি জ্ঞান সম্পন্ন ব্যক্তির তত্বাবধানেকাজ করেন। ২. এই বিধান কেবল মাত্র এ সকল যন্ত্রপাতি সম্পর্কে প্রযোজ্য হবে, ঘে সম্পর্কে সরকার বিজ্ঞপ্তি মারফত ঘোষণা করে যে, এইগুলো এমন বিপজ্জনক যে এতে উপ-ধারা (১) এ উল্লিখিত শর্তাদি পূরণ না হওয়া পর্যন্ত কোন কিশোরের পক্ষে কাজ করা উচিত নয়। ৩. সরকার সময়ে সময়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের যে তালিকা প্রকাশ করবে এ সকল কাজে কোন কিশোর কিশোরীকে নিয়োগ করা যাবে না। ধারা-৪১ : কিশোরের কর্ম-ঘষ্টা ১. কোন কিশোরকে কোন কারখানা বা খনিতে দৈনিক পাঁচ ঘন্টার অধিক এবং সপ্তাহে ত্রিশ ঘন্টার অধিক সময় কাজ করতে দেয়া যাবে না। ২. কোন কিশোরকে অন্য কোন প্রতিষ্ঠানে দৈনিক সাত ঘন্টার অধিক এবং সপ্তাহে বিয়ানি- শ ঘন্টার অধিক সময় কাজ করতে দেয়া যাবে না। ইসলামী আইন ও বিচার ১০৭ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।