ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

ধারা ২৫৮) : কিশোর কিশোর অর্থ চৌদ্দ বৎসর বয়স পূর্ণ করেছেন কিন্ত আঠার বৎসর বয়স পূর্ণ করেননি এমন কোন ব্যক্তি। ধারা ৩৪ : শিশু ও কিশোর নিয়োগে বাধা-নিষেধ ১. কোন পেশায় ৰা প্রতিষ্ঠানে কোন শিশুকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেয়া যাবে না। ২. কোন পেশায় বা প্রতিষ্ঠানে কোন কিশোরকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেয়া যাবে না, যদি না- ক) বিধি দ্বারা নির্ধারিত ফরমে একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক তাকে প্রদত্ত সক্ষমতা প্রত্যয়ণপত্র মালিকের হেফাজতে থাকে, এবং খ) কাজে নিয়োজিত থাকাকালে তিনি উক্ত প্রত্যয়ণপত্রের উল্লেখ সম্বলিত. একটি টোকেন বহন করেন। ৩. কোন পেশা বা প্রতিষ্ঠানে কোন কিশোরের শিক্ষাধীন হিসাবে অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য নিয়োগের ক্ষেত্রে উপ-ধারা (২) এর কিছুই প্রযোজ্য হবে না। 8. সরকার যদি মনে করে যে, কোন জরুরি অবস্থা বিরাজমান এবং জনস্বার্থে এটা প্রয়োজন, তাহলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এতে উল্লিখিত সময়ের জন্য উপ-ধারা (২) এর প্রয়োগ স্থগিত ঘোষণা করতে পারবে । ধারা-৩৫ : শিশু সংক্রান্ত কতিপয় চুক্তির ব্যাপারে বাধা-নিষেধ এই অধ্যায়ের বিধান সাপেক্ষে, কোন শিশুর মাতা-পিতা বা অভিভাবক শিশুকে কোন কাজে নিয়োগের অনুমতি প্রদান করে কারো সাথে কোন চুক্তি করতে পারবেন না। ধারা-৩৬ : বয়স সম্পর্কে বিরোধ ১) যদি কোন ব্যক্তি শিশু বা কিশোর কিনা - এই সম্পর্ক কোন প্রশ্ন উথ্থাপিত হয়, তাহলে পরিদর্শক প্রশ্নটি, কোন রেজিস্ট্রার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত সংশিষ্ট ব্যক্তির বয়স সং প্রত্যয়ণপত্রের অবর্তমানে, কোন রেজিস্ট্রার্ড চিকিৎসকের নিকট সিদ্ধান্তের জন্য প্রেরণ করবেন। ২) উপ-ধারা (১) এ উল্লিখিত রেজিস্ট্রার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত কোন ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়ণপত্র তার বয়স সম্পর্কে চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হবে। ধারা-৩৭ : সক্ষমতা প্রত্যয়ণপত্র ১) কোন কিশোর কোন পেশা বা কোন প্রতিষ্ঠানে কাজের জন্য উপযুক্ত কিনা এটা পরীক্ষা করার জন্য সংশিষ্ট কিশোর বা তার পিতা-মাতা বা অভিভাবক কর্তৃক অনুরূদ্ধ হলে, অথবা . কোন মালিক কর্তৃক অনুরূপভাবে অনুরূদ্ধ কোন রেজিস্ট্রার্ড চিকিৎসক কিশোরটিকে পরীক্ষা করবেন এবং তার সক্ষমতা সম্বন্ধে সিদ্ধান্ত দিবেন। তবে শর্ত থাকে যে, কোন কিশোর বা তার পিতা-মাতা বা অভিভাবক উক্তরূপ আবেদন পেশকালে আবেদনটির সঙ্গে যে প্রতিষ্ঠানে কিশোর চাকুরী প্রার্থী, সে প্রতিষ্ঠানের মালিক ১০৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।