ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

শ্রমে নিযুক্ত থাকা শিশুরা পরিৰার থেকে বিচ্ছিন্ন থাকে এবং সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না। শিশুরা সমাজ এবং পরিবার থেকে দূরে সরে যাওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং নৈতিকতার অবক্ষয় ঘটে। শিশুদের অসুস্থ শারীরিক ও মানসিক বিকাশ তাদেরকে ন্যায়-অন্যায় বোধ তৈরীতে সাহায্য করে না ফলে সহজেই তারা অপরাধ জগতে প্রবেশ করে ফেলে। ৬. শিশু শ্রম নিরসনে বাংলাদেশের আইনের ভূমিকা ৬.১. সাংবিধানিক বিধান : বাংলাদেশের সংবিধানে শিশুসহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১১, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২০ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাসহ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের উপর জোর দেয়া হয়েছে । মৌলিক অধিকার অংশের অনুচ্ছেদ ২৭, ২৮, ২৯, ৩১, ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ অনুচ্ছেদ-এ মানুষ হিসাবে সকল নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। বিশেষতঃ জবরদস্তিমূলক শ্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং অধিকার ক্ষুণ্ন হওয়ার ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পাওয়ার নিশ্চয়তা রয়েছে।১৫ ৬.২. শিশু আইন, ১৯৭৪-এর বিধান : ১৯৭৪ সালে শিশু আইন এবং ১৯৭৬ সালে শিশু বিধিমালা প্রণীত হয়েছে। শিশু আইন ১৯৭৪-এর ষষ্ঠ ভাগের ধারা 8৪ (১) অনুযায়ী “শিশুকে ভূৃত্যের চাকুরী বা কারখানা কিংবা অন্য প্রতিষ্ঠানে শ্রমিকের কাজে নিয়োগ করলে, তাকে শোষণ করলে, আটকে রাখলে, তার উপার্জনে জীবনধারণ করলে, তা দণ্ডনীয় অপরাধ।" ৬.৩. শিশু নীতিমালা : ১৯৯৪ সালে জাতীয় শিশু নীতিমালা গ্রহণ করা হয়। এই শিশু নীতি শিশু অধিকার অর্জন ও সংরক্ষণের আর একটি মাইল ফলক। এ নীতিমালায়ও শিশুর সংজ্ঞা, শিশুর বয়স, তার অধিকারের পরিধি, নাবালকত, অভিভাবকতু, শিশুর সম্পদের হেফাজত, দেওয়ানী-ফৌজদারী মামলার ক্ষেত্রে শিশুর রক্ষাকবচ, ইত্যাদি বিষয়গুলো বিস্তৃত পরিমণ্ডলে আলোচিত হয়েছে। পরবর্তীতে ন্যাশনাল প্লান অব একশন ফর চিন্দ্রেন (১৯৯৭-২০০২) কর্মপরিকল্পনা গঠন করা হয়। ৬.৪. জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ : শিশু অধিকার সংরক্ষণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ ছিল অত্যন্ত জরুরি । তাই ২০০৬ সালে এই আইনটি সংশোধন করা হয়। পরবর্তীতে এ আইনে ২০০৮ সালের মধ্যে দেশের সকল শিশুর জন্ম নিবন্ধনের বিষয়টি বাধ্যতামূলক করে দেয়া হয়। এই আইনে ভবিষ্যতে বয়স নির্ধারণ সংক্রান্ত জটিলতার কোনো সুযোগ থাকবে না। ৬.৫. বাংলাদেশ শ্রম আইন ২০০৬ : বাংলাদেশ শ্রম আইন ২০০৬- এ শিশু ও কিশোর এর সংজ্ঞা ও ৩য় অধ্যায়ের ধারা ৩৪-৪৪ এ কিশোর এবং শিশু নিয়োগ সংক্রান্ত বিষয় উল্লেখ ১০৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।