ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

৩. শিক্ষার অভাব : অনেক সময় পিতামাতা স্বল্প শিক্ষা এবং অসচেতনতার কারণে সন্তানদের লেখাপড়া শেষ করেনা । শিক্ষা উপকরণ ও সুযোগের অভাব এবং শিশু শ্রমের কুফল সম্পর্কে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে শিশুশ্রম তীব্র আকার ধারণ করছে। ৪. বাংলাদেশে শিশুশ্রমের ধরণ : বাংলাদেশে প্রধানত দু'টি সেক্টরে শিশু শ্রম বিরাজমান- ১. আনুষ্ঠানিক সেক্টর যথা: শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, জাহাজ ভাঙ্গা, ইত্যাদি । ২. অনানুষ্ঠানিক সেক্টর যথা: কৃষি, পশুপালন, মৎস্য শিকার/মতস্য চাষ, গৃহকর্ম, নির্মাণকর্ম, ইটভাঙ্গা, রিকশাভ্যান, ইত্যাদি । যে শ্রম দ্বারা শিশুরা মননশীলতা ও শারীরিক ক্ষতির সম্মুখিন হয় এবং তাদের উপর মানসিক চাপ সৃষ্টি হয় তাই শিশুশ্রম 1১২ জাতীয় শিশু শ্রমিক জরিপে (২০০২-২০০৩) দেখা গেছে, ৪ কোটি ২৪ লক্ষ শিশুর মধ্যে ৪০.৬০% শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। ২০০৬ সালের ৩০ জানুয়ারী শিশু অধিকার ফোরামের শিশু শ্রম বিষয়ক এক সেমিনারের রিপোর্ট অনুযায়ী দেশে ৫ থেকে ১৪ বছর বয়সের শিশুদের মধ্যে ৬৬ লাখ শিশু শ্রমে নিয়োজিত । অর্থাৎ মোট ৩ কোটি ৬০ লাখ শিশুর ১৮ শতাংশই শ্রমবাজারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এসব শিশু শ্রমিকদের মাঝে ৯৪ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে এবং ৬ ভাগ প্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে। সারাদেশে শিশুরা প্রায় ৪৩০ ধরণের কাজে শ্রম দিয়ে যাচ্ছে। এর মধ্যে ওয়ার্কশপ, চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা, গৃহ ও রাস্তা নির্মাণ কাজের মতো ৪৭ ধরণের কাজ সবাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত ।১৩ শ্রমশিশুর উপর আইএলও-এর রিপোর্টে বলা হয়েছে-১৪ | ১. | মোট শ্রমশিশুর সংখ্যা. 1] ৪৭লাব [1 ৫ফত১ওব্ছ)___াঁ ছেলশিওওলথ____ ৫. শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব : শিশু শ্রম কেবল শিশুর স্বাস্ক্ের জন্যই ক্ষতিকর নয় বরং মানসিক বৃদ্ধিরও ব্যাঘাত ঘটে। শিশুর অল্প বয়সে অমানবিক পরিশ্রমের ফলে অপুষ্টিতে ভোগে এবং পরবর্তীতে বিভিন্ন কঠিন অসুখে আক্রান্ত হয়। শিশুরা বিভিন্ন শ্রমে নিয়োজিত থাকার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ইসলামী আইন ও বিচার ১০৩ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।