ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

পদক্ষেপসমূহ রয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। উক্ত আলোচনার প্রয়োজনেই আইনের উল্লেখযোগ্য বিষয়সমূহ আলোকপাত করা হয়েছে। ২. শিশুর সংজ্ঞা ও বয়স : বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনে শিশুর সংজ্ঞায় বিভিন্ন বয়সসীমা বর্ণিত আছে। শিশুদের নানা ধরনের প্রয়োজন মেটানো বা সুরক্ষার লক্ষে নির্দেশনা দিয়েছে প্রায় ৩২টি আইন।৬ এরমধ্যে শিশু আইন ১৯৭৪ অনুযায়ী যার বয়স ১৬ বছরের নীচে সে শিশু হিসেবে গণ্য ।৭ অন্যান্য আইনের মধ্যে ১৮৭৫ সালের সাবালকতু আইনে ও ১৮৭২ সালের চুক্তি আইনে ১৮ বছরের কম বয়সের মানুষকে শিশু বলে। ২০০৬ সালের শ্রম আইনের ২ ধারায় শিশু অর্থ ১৪ বছর বয়স পূর্ণ করেনি এমন কোন ব্যক্তি এবং কিশোর অর্থ ১৪ বছর বয়স পূর্ণ করেছে কিন্তু ১৮ বছর বয়স পূর্ণ করেনি এমন কোন ব্যক্তি। আবার জাতীয় শিশু নীতিমালা অনুযায়ী শিশুর বয়স সব্বেচি ১৪ বছর ধরা হয়েছে। আন্ত তিক আইনে বিশেষত ১৯৮৯ সালের জাতিসংঘ শিশু সনদে যে ব্যক্তির বয়স ১৮ বছরের নীচে সে ব্যক্তি শিশু হিসেবে গণ্য । তবে ১৯৭৪ সালের শিশু আইন শিশুর সংজ্ঞা হিসেবে সুস্পষ্টভাবে প্রচলিত অন্য কোন আইনকে উদ্ৃত করেনি এবং ১৬ বছরের নীচের ব্যক্তিকে শিশু বলেছে ।” অন্যদিকে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি ব্যক্তিই শিশু ।৯ ৩. বাংলাদেশে শিশুশ্রমের কারণ : শিশু শ্রমের কারণ বিভিন্ন এবং পরস্পর সম্পর্কযুক্ত ১. অর্থনৈতিক কারণ : বাংলাদেশে শিশুশ্রমের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দারিদ্রয। দরিদ্র পরিবারের পক্ষে ভরণপোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ জোগান দেয়া অনেকাংশে অসম্ভব হয়ে পড়ে । ফলে তাদেরকে স্কুলে পাঠাতে অভিভাবকেরা উৎসাহ হারিয়ে ফেলেন। এ পরিস্থিতিতে বয়সের কথা বিবেচনায় না রেখেই পিতার পেশায় বা অন্য কোন পেশায় সন্তান যদি নিয়োজিত হয় তাহলে পিতামাতা একে লাভজনক মনে করেন।১০ অন্যদিকে শিশুদেরকে অল্প মজুরিতে দীর্ঘক্ষণ কাজে রাখা যায় বলে নিয়োগকর্তাও শিশুদেরকে কাজে নিয়োগে আগ্রহ প্রকাশ করে থাকেন। ২. আর্থ-সামাজিক কারণ : বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থাও শিশুশ্রমের অন্যতম একটি কারণ । আমাদের সমাজে পরিবারের প্রধান তথা পিতার যদি মৃত্যু ঘটে তবে এঁ পরিবারের সদস্যদের লেখাপড়া ও ভরণপোষণের ব্যবস্থা করা প্রায় কঠিন হয়ে পড়ে। এ পারিবারিক ভাঙ্গন বা বিচ্ছিন্নতায় পিতা-মাতা পৃথক বসবাস করলে সন্তানরা নিজ কর্মের সন্ধান করে থাকে। গ্রামে কাজের সুযোগ না থাকা, সামাজিক অনিশ্চয়তা, মৌ. চাহিদা পূরণের অভাব, ইত্যাদি কারণে গ্রাম থেকে মানুষ শহরমুখী অভিবাসন করছে। প্রতি, বছর নদী ভাঙ্গন, বন্যা, খরা, জলোচ্ছাস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এ জাতীয় আর্থ- সামাজিক পরিস্থিতি শিশুদের শ্রমমুখী করে তুলছে।১১ ১০২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।