ইসলামী আইন ও বিচার এপ্রিল-জুন £ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২২, পৃষ্ঠা 8 ১০১-১১৪ বাংলাদেশে শিশু শ্রম নিরসনে আইনগত পদক্ষেপ £ একটি পর্যালোচনা নাহিদ ফেরদৌসী ১, ভূমিকা বাংলাদেশের সমগ্র জনসংখ্যার ১৩% পাট বছরের কম বয়সী শিশু, ৩৮% পনের বছরের কম বয়সী এবং 8৭% আঠার বছরের কম বয়সী শিশু 1১ এদেশে অনেক সামাজিক সমস্যার মধ্যে শিশু শ্রম একাট অন্যতম সমস্যা । শিশুদের অধিকার সংরক্ষণ করা রাষ্ট্র, সমাজ ও অভিভাবক সকলের মৌলিক দায়িত্ব। কারণ জীবনের সকল ক্ষেত্রে এরা বড়দের উপর নির্ভরশীল। তাই পিতামাতা, অভিভাবক, আত্ীয়স্বজন শিক্ষক এমনকি পাড়া প্রতিবেশীর উপর তাদের সুস্থভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তায়। কিন্তু দেশের আর্থ-সামাজিক অবস্থা ও দারিদ্যের কারণে শিশুর পিতা মাতা বাধ্য হয় তাদের সন্তানকে বিভিন্ন শ্রমে পাঠাতে ।২ এক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ৭.৪ মিলিয়ন শিশু বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছে, যা পৃথিবীর সকল কর্মজীবী শিশুদের ৬.১৬ শতাংশ। তার মধ্যে ৩৩ লক্ষ শিশু সার্বক্ষণিকভাবে কর্মে নিয়োজিত থাকলেও ১৭ লক্ষ শিশু সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত।৩ বাংলাদেশে ২০০২ সালে শ্রম ও জনশক্তি অধিদফ্তর পরিচালিত জরিপে দেখা গেছে, সারাদেশে প্রায় এক কোটি শিশু শ্রমিক রয়েছে । এদের মধ্যে ৯৪ ভাগ শিশু অপ্রাতিষ্ঠানিক এবং ৬ ভাগ প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। জরিপের রিপোর্ট অনুযায়ী মোট শিশু শ্রমিকের প্রায় ৬৬ ভাগ কৃষিতে, ৮ ভাগ শিল্প খাতে, ২ ভাগ পরিবহন ও যোগাযোগ খাতে, ১৪ ভাগ গৃহভূত্য এবং বাকি দশভাগ অন্যান্য কাজে নিয়োজিত রয়েছে। তবে শ্রমজীবী শিশুদের প্রায় ৪০ শতাংশই মেয়ে শিশু।৪ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই এল ও) প্রদত্ত এক জরিপে দেখা যায়, শিশু শ্রমের হিসেবে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় স্থান দখল করে আছে এবং দেশে মোট শিশু শ্রমিকের সংব্যা প্রায় ১৮ লাখ ৫ অথচ শিশু শ্রম শিশুদের সুস্থ জীবনধারার সবচেয়ে বড় অন্তরায়। !প্রবন্ধটিতে বাংলাদেশে শিশুরা কিভাবে শ্রমমুখী হয়, শিশুশ্রমের ধরণ, শিশুদের উপর এর ক্ষতিকর প্রভাৰ এবং এসব শিশু শ্রম প্রতিরোধে যে সকল প্রচলিত ও আন্তর্জাতিক আইন ও লেখক : সহকারী অধ্যাপক, স্কুল অব ল" বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । ///.10907079071.001)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।