ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম শাসনামলের সিরিয়া এবং বর্তমান সিরিয়ার মধ্যে প্রচুর তফাৎ রয়েছে । এর শত শত গ্রাম এবং প্রায় ৩০ শতাংশ ভূখন্ড মরুভূমিতে পরিণত হয়েছে। তবে বিদেশী ব্যবসায়ী ও পর্যটকদের জন্য সিরিয়া সর্বদা আকর্ষণীয় ছিল। উন্নতমানের মসল্লা, ফলমূল এবং বস্ত্র এই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। ইউরোপীয় ব্যবসায়ীদের সাথে এই এলাকায় এসেছিল পশ্চিমা মিশনারী, শিক্ষক, বিজ্ঞানী এবং পর্যটকরা । মুসলিম বিশ্বের এক্যে ফাটল দেখা দেয়ার সাথে সাথে পাশ্চাত্যের দেশগুলো এই মুসলিম দেশটির ব্যাপারে অধিকতর সচেতন হয়ে উঠে। ১৫৩৫ সাল নাগাদ ফরাসীরা সিরীয় খৃষ্টানদের অধিকার সংরক্ষণের দায়িত্‌ পায়। একইভাবে ১৫৮০ সালে ইংরেজরাও এই অধিকার গ্রহণ করে এবং আলেপ্পোতে লেভান্ট কোম্পানী প্রতিষ্ঠা করে। অষ্টাদশ শতাব্দির শেষ নাগাদ রুশরাও সিরীয় গ্রীকদের উপর 7১:09001৬9 1751) দাবী করে । পরবর্তী শতাব্দি ছিল পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ওসমানীয় সাসতাজ্যের পতনের শতাব্দি। ১৮৬১ সালে সিরিয়া থেকে লেবাননকে আলাদা করে ফরাসী নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হয়। ১৮৩১ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত সিরিয়া মিশরের দখলে ছিল এবং এই সময়ে সুলতান তার নাম মাত্র শাসনের অধীনে সরকার কাঠামো, বিচার বিভাগীয় সং এবং রাজস্ব খাতে বেশ কিছু পরিবর্তন সাধন করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে সিরিয়াকে [76101) [18170809 এর অধীনে ন্যান্ত করা হয়। মধ্যপ্রাচ্যে বৃটিশ ও ফরাসী স্বার্থের সংঘাত সিরিয়ার পরবর্তী রাজনৈতিক ভাগ্য নির্ণয়ে গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৬ সালের ফেব্রুয়ারী মাসে জাতি সংঘের এক প্রস্তাবের মাধ্যমে সিরিয়ায় ফরাসী ম্যাণ্ডেট কার্যতঃ শেষ হয়ে যায়। এই প্রস্তাবে ফ্রান্সকে সিরিয়া ছেড়ে যাবার জন্য আহ্বান জানানো হয়। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল সিরিয়া সর্বপ্রথম [৮৪০90101) [)8% পালন করে। এই দিনটিকে এখনো তারা জাতীয় ছুটি হিসেবে পালন করে থাকে। বলাবাহুল্য স্বাধীনতা অর্জনের প্রথম ১০ বছরে এই দেশটি দু'টি সংবিধান রচনা করেছে । এই সময়ে চারটি সামরিক বিপ্লব এবং ২০টি মন্ত্রীসভা গঠিত হয়েছিল। তবে রাজনৈতিক উত্থান পতন সত্ত্বেও দেশটির পানি আইনের পুরাতন কাঠামো এবং কৃষির তুলনামূলক শক্ত ভিত্তি তার গ্রামীণ জীবন যাত্রাকে ব্যাহত হতে দেয়নি । নদ-নদীর উপর বাধ ও ড্যাম তৈরী, পানি সরবরাহের ভূ-উপরিস্থ্‌ ও ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ এবং শহর ও পল্লী এলাকা পানির ব্যবহার বিধি প্রণয়ন ও বাস্তবায়নের কাজ এই দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের সমান্তরালে চলেনি। তবে বৃটিশ ও ফরাসী ম্যাণ্ডেটের আওতায় সিরিয়ার মুসলিম এতিহ্যবাহী বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সমূহের মধ্যে, পানি সংগ্রহ, সরবরাহ ও সংরক্ষণ বিষয়ক বেশ কিছু ওয়াকফ এস্টেটও ছিল । তা সত্তেও সিরিয়ায় এসময়ে এ সং ৩২ টি আইন ও ডিক্রি কার্যকর ছিল। ১০০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।