http//IslamiBoi.Wwordpress.com হুফ্ফাজ-২/৫৯০, তাহজীব আত-তাহজীব-১০/১২৮, (Ency. of Islam, E. J. Brill. V. VI, p. 756) ইমাম মুসলিম ২৬১/৮৭৫ সনের ২৫শে রজব রোববার নায়সাবুরে ইন্তিকাল করেন। নায়সাবুরের শহরতলী নাসরাবাদে ২৬শে রজব সোমবার তাকে দাফন করা হয়। তার জন্মের সন সম্পর্কে মতভেদ থাকায় মৃত্যুকালে তার সঠিক বয়স সম্পর্কেও মতপার্থক্য দেখা যায় । (তাদরীব আল-রাবী ফী শারহ তাকরীব আল- নাওয়াবী-১/৩৬২-৬৩, তারীখ ইবন কাসীর-১১/৩২, তাজকিরাতুল হুফ্ফাজ- ২/৫৯০, তাহজীব আল-আসমা’-১০/১২৬, ওফাইয়াতুল আ‘ইয়ান-৪/২৮১) ইবন হাজার মুসলিমের মৃত্যুর কারণ সম্বন্ধে একটি বিবরণ প্রদান করেছেন। মুসলিমের জন্য হাদীস বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেই মজলিসে একটি হাদীস আলোচিত হয় । হাদীসটি মুসলিমের জানা ছিল না । মজলিস শেষে বাড়ী ফিরে রাতে এক ঝুঁড়ি খুরমা সামনে নিয়ে হাদীসটি তালাশ করতে বসেন। একটি একটি করে খুরমা তুলে মুখে দিচ্ছেন আর হাদীসটি অনুসন্ধান করছেন। এভাবে সকাল হয়ে যায়, খুরমাও শেষ হয় এবং হাদীসটিও তিনি পেয়ে যান। এই অতিরিক্ত খুরমা ভক্ষণই তার মৃত্যুর বাহ্যিক কারণ । (তাহজীব আত- তাহজীব-১০/১২৭) হাকেম বলেন, ‘মুসলিম ছিলেন দীর্ঘাকৃতির। মাথার চুল ও দাড়ি ছিল সাদা । পাগড়ির একটি দিক দু’কাধের মাঝখানে ছেড়ে দিতেন। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী ৷’ (তাহজীব আত-তাহজীব-১০/১২৭) ইমাম মুসলিমের প্রতিভা ও যোগ্যতার অকপট স্বীকৃতি দিয়েছেন তীর যুগের ও পরের বহু মনীষী । মুসলিমের উস্তাদ মুহাম্মাদ ইবনে ‘আবদিল ওয়াহ্হাব আল- ফাররা’ বলেন ঃ$ ‘মুসলিম মানব জাতির মধ্যে অন্যতম ‘আলিম ও ‘ইলমের ংরক্ষণকারী। আমি তার সম্পর্কে শুধু ভালো ছাড়া আর কিছুই জানিনে।' আবৃ বাক্র আল-জারূদীও ঠিক একই মন্তব্য করেছেন। ‘অত্যন্ত নির্ভরযোগ্য উঁচু মর্যাদার একজন ইমাম তিনি’- একথা বলেছেন মাসলামা ইবনে কাসিম । ইবন আবী হাতেম বলেন, আমি তীর স্ত্রে হাদীস লিখেছি । তিনি অন্যতম বিশ্বস্ত হাফেজে হাদীস । হাদীস বিষয়ে তার গভীর জ্ঞান । আমার পিতাকে তার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন $ ‘অত্যন্ত সত্যবাদী ৷’ তিনি আরও বলেছেন ৪ ‘হাফেজে হাদীস বলতে চারজনকেই বুঝায় । তারা হলেন ঃ£ আবু যুর‘আ, মুহাম্মাদ ইবনে ইসমাঈল, আদ- দারিমী ও মুসলিম ।’ ইবনুল আখরাম বলেন, ‘আমাদের এই শহর তিনজন হাদীস বিশারদ সৃষ্টি করেছে। তারা হলেন ঃ মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া, ইবরাহীম ইবনে আবী তালিব ও মুসলিম ।' ইসহাক ইবনে মানসুর একবার মুসলিমকে লক্ষ্য করে বলেন, ‘যতদিন আল্লাহ্ তা'আলা আপনাকে মুসলমানদের জন্য জীবিত রাখবেন আমরা কল্যাণ থেকে বঞ্চিত হবো না ।” (তাহজীব আত-তাহজীব-১০/১২৭-২৮)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।