সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com ৮৮ সহীহ মুসলিম aw না “0 ER uv NM iy or ৬, Je bl, ui wr I ৷ bl 3) #0 oe পল 5220 Ee HA SE ET MEAN ce eee ece Mos Orr tor cb 2 br LLL Io EEL Boalt je ৫। আবু হুরাইরাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু . আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে বসেছিলেন। এমন সময় একজন লোক এসে তাঁকে জিজ্ঞেস করালো, হে আল্লাহ্র রাসূল, ঈমান কি? তিনি বললেন, ঈমান এই যে, তুমি আল্লাহ্‌, তাঁর ফিরিশতাকুল, তাঁর (নাযিলকৃত) কিতাব, (আখিরাতে) তাঁর সাথে সাক্ষাৎ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান রাখবে এবং পুনরু্থান দিবসের ওপরও ঈমান আনবে। ইসলাম এই যে, তৃমি আল্লাহ্র ইবাদত করতে থাকবে, কিন্তু তাঁর সাথে কাউকে শরীক করবে না, ফরজকৃত নামায কায়েম করবে, নির্ধারিত ফরয যাকাত আদায় করবে এবং রমযানে রোযা রাখবে। সে আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ্র রাসূল, ইহ্‌সান কিঃ? তিনি বললেন, তুমি এমনভাবে আল্লাহ্র ইবাদত করবে যেন তাকে দেখছো; যদি তাকে না দেখো তা হলে তিনি তোমাকে দেখছেন (বলে অনুভব করবে)। সে পুনরায় জিজ্ঞেস করলো, হে আল্লাহ্র রাসূল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশী কিছু জানেন না। তবে আমি তোমাকে তার (কিয়ামতের) কিছু নিদর্শন বলে দিচ্ছিঃ যখন দাসী তার মনিবকে প্রসব করবে এটা তার নিদর্শনসমূহের মধ্যে একটি। আর যখন বস্তরহীন, জুতাহীন (ব্যক্তি জনগণের নেতা হবে, এটাও তার একটি নিদর্শন। আর কালো উটের রাখালরা যখন সুউচ্চ দালান-কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে, এটাও তার একটি নিদর্শন। প্রকৃতপক্ষে যে পাঁচটি জিনিষের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত । অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নবর্ণিত আয়াত তিলাওয়াত করলেনঃ "আল্লাহ্র নিকটই কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন, এবং মাত্গর্ভে কি আছে তা তিনিই জানেন। কোনো প্রাণীই আগামী কাল কী উপার্জন করবে তা জানেনা এবং কোন যমীনে সে মৃত্মবরণ করবে তাও জানেনা। বস্তুতঃ আল্লাহই সব জানেন, এবং তিনি সব বিষয়ই ওয়াকিফহাল”- (সুরা লোকমানঃ ৩৪)। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি চলে

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।