সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http://lslamiBQi wordpress.com ইমাম মুসলিম সাথে সাথে মজলিস ত্যাগ করে ঘরে চলে আসেন এবং এই উত্তাদের নিকট হতে শ্রুত ও গৃহীত হাদীসসমূহের পাণ্ডুলিপি ফেরত পাঠিয়ে দেন । তিনি এই উত্তাদের সূত্রে হাদীস বর্ণনা করা সম্পূর্ণরূপে ত্যাগ করেন। (আল-হাদীস ওয়াল মুহাদ্দিসুন-৩১৫) আজীবন ইমাম বুখারীর প্রতি ছিল তার দারুণ ভক্তি ও ভালোবাসা । তিনি “সাহীহ’ সংকলনে বুখারীর ‘সাহীহ’র অনুসরণ করেন। (আস- সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা ফী আত-তাশরী‘' আল-ইসলামী-৪৪৯) মুসলিম ছিলেন ‘উলূমে হাদীসের এক বিশাল সাগর ৷ বিশ্বের সকল হাদীস বিশারদ তাকে এ বিষয়ের একজন শ্রেষ্ঠ ইমাম বলে একমত্য পোষণ করেছেন । (উলুমুল হাদীস ওয়া মুসতালাহুহ-৩৬৮) তার যুগের বড় বড় মুহাদ্দিসগণ তার নিকট হাদীস শিক্ষা করেছেন। তার প্রখ্যাত শাগরিদদের মধ্যে ইবরাহীম ইবনে আবী তালিব, ইবন খুযাইমা, সাররাজ, আবু ‘আওয়ানা, আবু হামেদ ইবনে শারকী, আবু হামেদ ‘আবদুর রাহমান ইবনে আবী হাতেম, মুহাম্মাদ ইবনে মাখলাদ, ইমাম তিরমিধী, মূসা ইবনে হারুন, আহমাদ ইবনে সালামা, ইয়াহইয়া ইবনে সায়েদ প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য । (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/২৮৮), হাদীস সংকলনের ইতিহাস-৫৩১) তীরা সকলে হাদীস শাস্ত্রে মুসলিমের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। অবশ্য ইমাম তিরমিযী মুসলিমের সূত্রের মাত্র একটি হাদীস বর্ণনা করেছেন। (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২২৮৮, তাহজীব আত-তাহজীব- ১০/১২৭, ওফাইয়াতুল আ‘ইয়ান-৪/২৮০) মুসলিমের মহামূল্য রচনাবলীও তীর গভীর পাণ্ডিত্যের কথা অকাট্যভাবে প্রমাণ করে। তার গ্রন্থাবলীর অধিকাংশই হাদীস ও তৎ্সম্পর্কিত বিষয়ে প্রণীত । তাঁর বিখ্যাত হাদীস সংকলন ‘আস-সাহীহ’ ছাড়াও নিম্নলিখিত গ্রস্থাবলীর কথা ইতিহাসে পাওয়া যায় 8 ১. আল-মুসনাদ আল-কাবীর ২. কিতাব আল-জা্মি‘ ‘আলা আল-আবওয়াব ৩. কিতাব আল-আসমা’ ওয়া আল-কুনা’ ৪. কিতাব আল-তাময়ীয ৫. কিতাব আল ‘ইলাল ওয়া কিতাব আল-ওয়াহদান ৬. কিতাব আল-ইফরাদ ৭. কিতাব আল-আকরান ৮. কিতারু সুওয়ালাতিহি আহমাদ ইবনে হাম্বল ৯. কিতাবু হাদীসে ‘আমর ইবনে শু'আইব ১০. কিতাব আল-ইনতিফা বি-উহুব আল- সিবা’ ১১. কিতাবু মাশায়িখ মালিক ওয়া কিতাবু মাশায়িখ আল-সাওরী ১২. কিতাবু মাশায়িখ শু‘বা ১৩. কিতাবু মান লায়সা লাহু ইল্লা রব্বিন ওয়াহিদ ১৪. কিতাব আল-মুখাদরামীন ১৫. কিতাব আওলাদ আল-সাহাবা ১৬. কিতাবু আওহাম আল-মুহাদ্দিসীন ১৭. কিতাব আল-তাবাকাত ১৮. কিতাবু আফরাদ রচনায় হাত দিলেও তা শেষ করে যেতে পারেননি । একমাত্র ‘আস-সাহীহ’ ছাড়া তার রচনাবলীর আর কোনটিই বর্তমানে পাওয়া যায় না। (তাজকিরাতুল

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।