http://lslamiBoj,Wordpress.com আমাদের সমালোচিত ব্যক্তির মতানুযায়ী এগুলো গর্হিত ও অকেজো হাদীসরূপে গণ্য হবে, যতক্ষণ পর্যন্ত সাক্ষাত এবং শ্রবণ প্রমাণ না হবে “২ ইমাম মুসলিম বলেন, মুহাদ্দিসীনে কেরামের নিকট যে সমস্ত হাদীস সহীহ ও নির্দোষ হিসাবে স্বীকৃত, কিন্তু আমাদের সমালোচিত ব্যক্তির নিকট যঈফ হিসাবে চিহি ত- যদি আমরা এর পরিপূর্ণ সংখ্যা হিসাব করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা অসমর্থ হয়ে পড়বো এবং সবগুলোর আলোচনা করাটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। তবে নমুনাস্বরূপ এর কিছু আমরা এখানে উল্লেখ করতে চাই । যেমন- আবু উসমান নাহদী (আবদুর রাহমান ইবনে মাল্লা- ১৩০ বছর বয়সে ইন্তেকাল) এবং আবু রাফে সায়েগ (নুফাই মাদানী) ৷ তীরা উভয়ে জাহেলী যুগ পেয়েছেন (কিন্তু মহানবীর সাক্ষাত লাভে সমর্থ হননি), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বিশিষ্ট সাহাবীদের সাহচর্যও লাভ করেছেন এবং তাদের থেকে হাদীসও বর্ণনা করেছেন। এমনকি আরো সামনে অগ্রসর হয়ে আবু হুরায়রা (রা), ইবনে উমার (রা) এবং তাদের মত আরো অনেকের সাহচর্য লাভ করেছেন। তারা উভয়ই উবাই ইবনে কা'বের (রা) সূত্রে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একটি হাদীস বর্ণনা করেছেন। এতদসত্তব্বেও কোন বর্ণনার মাধ্যমে এটা প্রম'ণ হয়নি যে, তারা উভয়ে উবাই ইবনে কা’বকে (রা) দেখেছেন অথবা তার কাছে কিছু শুনেছেন। আবু আমর শাইবানী সা'দ ইবনে আইয়াস) জাহেলী যুগও পেয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন একজন প্রাপ্তবয়স্ক যুবক ৷ তিনি এবং আবু মা'মার আবদুল্লাহ ইবনে সাখবারা উভয়ে আবু মাসউদ আনসারীর (রা) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দু'টি, করে হাদীস বর্ণনা করেছেন। আর উবাইদ ইবনে উমাইর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা (রা) থেকে তার একটি হাদীস বর্ণনা করেছেন। অথচ উবাইদ মহানবীর (স) যুগে জন্মগ্রহণ করেন । কায়েস ইবনে হাযিম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন, আবু মাসউদ আনসারীর (রা) সূত্রে তার তিনটি হাদীস বর্ণনা করেছেন। আবদুর রাহমান ইবনে আবু লাইলা উমার ইবনুল খাত্তাব (রা) থেকে হাদীস লাভ করেছেন এবং আলীর (রা) সাহচর্য পেয়েছেন। তিনি আনাস ইবনে মালিকের (রা) সূত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস বর্ণনা করেছেন । রিবয়ী ইবনে হিরাশ- ইমরান ইবনে হুসাইনের (রা) সূত্রে তার দু'টি হাদীস বর্ণনা করেছেন। অথচ তিনি (রিবয়ী) আলী ইবনে আবু তালিব (রা) থেকে হাদীস শুনেছেন এবং বর্ণনা করেছেন। ‘২ এক্ষেত্রে প্রতিপক্ষের জবাব হচ্ছে- যে রেওয়ায়েতে দেখা ও শুনার প্রমাণ নেই, তা থেকে ইরসাল হওয়ার সন্দেহ রহিত হবে না। এ ব্যাপারে শুধু শুধু টানা-হেঁচড়া করে আদৌ কোন লাভ নেই । তবে সাহাবী এবং নির্ভরযোগ্য তাবেঈদের মুরসালসমূহ গ্রহণযোগ্য । সুতরাং তা সহীহ ও দলীল হিসেবে গণ্য । কাজেই আবদুল্লাহ ইবনে ইয়াযীদের (রা) বর্ণিত হাদীস নিয়ে যে বিরাট আলোচনার অবতারণা করা হয়েছে তা সাহাবীর মুরসাল হওয়ার প্রেক্ষিতে আমাদের কাছেও সহীহ হাদীসের অন্তর্ভুক্ত
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।