সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com ৭৯ AAS LS PI LF UU) JS অর্থ £ ইবনে ’উআইনা ও অপরাপর রাবীগণ 'আমর ইবনে দীনার থেকে, তিনি জাবির (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি (জাবির) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘোড়ার গোশত খাইয়েছেন। তিনি আমাদের গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। ঠিক এ হাদীসটিই হাম্মাদ ইবনে যায়েদ- 'আমর থেকে, তিনি মুহাম্মাদ ইবনে আলী থেকে, তিনি জাবির (রা) থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। (এ সূত্রে 'আমর ইবনে দীনার ও জাবিরের মাঝখানে মুহাম্মাদ ইবনে আলীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে)। এ জাতীয় সনদে বর্ণিত অসংখ্য হাদীস রয়েছে। আমরা এখানে সামান্য কয়েকটি উদাহরণ পেশ করলাম । বুদ্ধিমান, চিন্তাশীল ও বিবেকবান লোকদের জন্য এ কয়টি দৃষ্টান্তই যথেষ্ট । ইতিপূর্বে আমরা যার মতামত সম্পর্কে আলোচনা করে এসেছি তার কাছে হাদীসের মধ্যে দোষক্ৰটির প্রসার ঘটানো এবং একে খাটো করে দেখার একটিমাত্র কারণই আছে আর তা হচ্ছে- যতক্ষণ কোন রাবী তার উর্ধতন রাবীর কাছে কিছু শুনেছেন বলে জানা না যাবে ততক্ষণ তার বর্ণিত হাদীসটি মুরসাল বলে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব, যে হাদীসের রাবী তার উর্ধতন রাবীর কাছে শুনেছেন বলে অন্য কোনভাবে প্রমাণিত হয়েছে- এরূপ হাদীস তার নিজের মত অনুযায়ী দলীল হিসেবে গ্রহণ করা থেকে তাকে বিরত ' থাকতে হবে। তিনি কেবল এমন হাদীসই দলীল হিসেবে গ্রহণ করতে পারবেন, যার মধ্যে শ্রবণের (£৮) কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। কেননা আমরা পূর্বে আলোচনা করেছি যে, হাদীসের রাবীদের বিভিন্ন অবস্থা হতে পারে। কখনো তারা স্বেচ্ছায় হাদীসকে মুরসাল ‘ হিসাবে বর্ণনা করেন এবং যার কাছ থেকে হাদীসটি শুনেছেন তার নাম উল্লেখ করেন না। আবার কখনো তাদের সংরক্ষিত পূর্ণ সনদ উল্লেখ করেন । ফলে তারা যদি সনদকে নুযূল (নিম্নগামী)*” করার ইচ্ছা করেন (অর্থাৎ ইরসাল করতে চান) তখন নুযূল করেন। আবার যদি সউদ (উৰ্ধগামী) করার ইচ্ছা করেন (অর্থাৎ মরফু** করতে চান) তখন সউদ করেন। দু'জন রাবীকে দেখা যাচ্ছে। যুহরীর সনদে তাদের দু'জনের নাম নেই। আরো একটি লক্ষণীয় বিষয় হচ্ছে- ইয়াহইয়া, আবু সালামা, উমার এবং উরওয়া- চারজনই তাবেঈ । আবু সালামা, অর্থাৎ আবদুল্লাহ ইবনে আবদুর রাহমান ইবনে আওফ বয়োজ্যেষ্ঠ তাবেঈ এবং উমার তাদের তুলনায় কনিষ্ঠ তাবেঈ । কিন্তু তারা তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। * ব্রাবী তার সমস্ত উস্তাদের নাম উল্লেখ না করে মাত্র কয়েকজনের নাম উল্লেখ করাটা যথেষ্ট মনে করলে হাদীসের পরিভাষায় এটাকে ‘নুযূল', আর যখন হুবহু সমস্ত উসতাদের নাম বর্ণনা করেন তখন তাকে ‘সউদ’ বলা হয়৷ *১ যে হাদীসের সনদে কখনো বর্ণনাকারীর নাম বাদ পড়ে না এবং এ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদের সিলসিলা পৌছে যায়, তাকে মরফু হাদীস বলে ।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।