সহীহ মুসলিম ১ম খণ্ড
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজের জীবনী আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশায়রী আন-নায়সাবূরী ২০২/৮১৭ মতান্তরে ২০৬/৮২১ অথবা ২০৪/৮১৯ সনে খোরাসানের অন্তর্গত নায়সাবূুরে জন্ুগ্রহণ করেন। (ওফাইয়াতুল আংইয়ান-৪/২৮০, তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/৫৮৮)। তিনি নির্ভেজাল আরব বংশজাত। তার পরিবারের আদি বাসস্থান নায়সাবূর ৷ (দুহাল ইসলাম-২/২১৯) শৈশবকাল হতেই তিনি হাদীস শিক্ষায় আত্মনিয়োগ করেন । হাদীস শিক্ষার উদ্দেশ্যে তৎকালীন মুসলিম জাহানের সবগুলি কেন্দ্রেইে গমন করেন। বিশেষতঃ ইরাক, হিজায, সিরিয়া, মিসর প্রভৃতি অঞ্চল ব্যাপকভাবে ভ্রমণ করে তথায় অবস্থানকারী হাদীসের শ্রেষ্ঠ উত্তাদ ও মুহাদ্দিসদের নিকট হতে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন। তিনি এ সকল স্থানের ইমাম বুখারীর (মৃত্যু ৪ ২৫৬ হিঃ) অনেক উত্তাদ এবং অন্যদের নিকট থেকেও হাদীস শ্রবণ ও গ্রহণ করেন। (আস-সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা ফী আত-তাশরী* আল-ইসলামী-৪৪৯) ইমাম মুসলিম সর্বপ্রথম ২১৮/৮৩৩ সনে হাদীসের দারসে বসতে শুরু করেন। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আত-তামীমী আন-নায়সাবুরী, আল-কা‘নাবী, আহমাদ ইবনে ইউনুস, ইস্মা‘ঈল ইবনে আবী উয়াইস, সাঈদ ইবনে মানসূর, ‘আউন ইবনে সাল্লাম, আহমাদ ইবনে হাম্বল- এ সকল প্রখ্যাত হাদীসবিদ ছাড়া আরও অনেকের নিকট তিনি হাদীসের পাঠ গ্রহণ করেন । (তাজকিরাতুল হুফ্‌ফাজ-২/৫৮৮) তাছাড়া ইমাম শাফি‘ঈ-এর শাগরিদ হারমালা এবং প্রখ্যাত মুহাদ্দিস ইসহাক ইবনে রাহুইয়াহ্‌-র নিকট থেকেও তিনি হাদীস শোনেন । (Ency. of Islam, E.]J. Brill. V. Vা, P. 756), ওফাইয়াতুল আ‘ইয়ান-৪/২৮০) তিনি একাধিকবার বাগদাদ সফর করেন। তার সর্বশেষ বাগদাদ সফর ছিল হিজরী ২৫৯ সনে। বাগদাদের হাদীসবিদরা তার নিকট থেকে ক্রুত হাদীস বর্ণনা করেছেন। (ওফাইয়াতুল আংইয়ান-৪/২৮০, দুহাল ইসলাম-২/২১৯) | ইমাম বুখারী নায়সাবূরে আসলে ইমাম মুসলিম তাকে উত্তাদ হিসেবে বরণ করে নেন। তার হাদীস বিষয়ক বিশাল জ্ঞানভাণ্ডার হতে মুসলিম যথেষ্ট মাত্রায় গ্রহণ করেন। এই শহরে এক সময় ইমাম বুখারীর বিরুদ্ধে প্রবল প্রচারণা শুরু হয়। ইমাম মুসলিম তখন বুখারীর পক্ষ অবলম্বন করেন। এ প্রসঙ্গে একটি বিশেষ ঘটনার কথা বিভিন্ন খন্থে বর্ণিত হয়েছে। একদিন মুসলিম তার হাদীসের উত্তাদ মুহাম্মাদ ইবনে ইয়াহইয়ার দারসে অন্যান্য শিক্ষার্থীদের সাথে উপস্থিত আছেন। সহসা উত্তাদ ঘোষণা করেন, ‘বিশেষ একটি মাসয়ালায় যে ব্যক্তি বুখারীর মতের সাথে একমত তার উচিত আমার মজলিস ত্যাগ করা ৷”

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।