http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৬১ বললাম, আমি ঝাড়-ফুক করিয়েছি। তিনি বললেন, এরূপ করার জন্যে কিসে তোমাকে উদ্বুদ্ধ করলো? আমি বললাম, একটি হাদীস, যা শা’বী আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি আবার জিজ্ঞস করলেন, শা’বী তোমাদেরকে কি হাদীস বর্ণনা করেছেন? আমি বললাম, শা’বী আমাদেরকে বুরাঈদ ইব্নে হুসাইব আস্লামীর সূত্রে বর্ণনা করেছেন," চোখের কুদৃষ্টি তথা বদ-নযর অথবা বিষাক্ত প্রাণীর দংশনেই কেবল ঝাড় ফুঁক করতে হয়। অতঃপর সাঈদ বললেন, যে ব্যক্তি যা কিছু শুনেছে এবং তদনুযায়ী কাজ করেছে সে উত্তমই করেছে। তবে ইব্নে আব্বাস (রা) আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ "নবীদের উন্মাতদের আমার সামনে উপস্থিত করা হল। আমি এমনও নবী দেখেছি, তাঁর উনম্মাত ছিলো ছোট্ট একটি দল। আর এমন নবীও দেখেছি, তাঁর সাথে একজন লোকও নেই। অতঃপর হঠাৎ আমার সম্মুখে তুলে ধরা হলো বিরাট এক জনতা তা দেখে আমার ধারণা হলো, এরা আমার উন্মাত। তখন আমাকে বলা হলো, এটা হচ্ছে মূসা (আ) ও তাঁর উন্মাত। বরং তুমি দিগন্তের দিকে দৃষ্টি . নিক্ষেপ করো! আমি সে দিকে দৃষ্টি করতেই দেখলাম বিরাট এক জনতা। এরপর আমাকে পুনরায় বলা হলো, অন্য দিগন্তের দিকে দৃষ্টিপাত করো। আমি সে দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলাম, বিরাট একজন সমুদ্র । অতঃপর আমাকে বলা হলো, এরা সবাই তোমার উম্মাত। তাদের সাথে সত্তর হাজার এমন লোক রয়েছে যারা বিনা হিসাবে ও বিনা শান্তিতে বেহেশৃতে প্রবেশ করবে। ইব্নে আব্বাস (রা) বলেন, অতঃপর নবী (স) সেখান থেকে উঠে নিজের গৃহে প্রবেশ করলেন, আর যারা বিনা হিসাবে বেহেশতে যাবে সাহাবাগণ তা নিয়ে আলোচনায় লিপ্ত হলেন। কেউ বললো, সম্ভবতঃ তাঁরা হচ্ছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। আবার কেউ বললো, তারা এ সমস্ত লোক যারা ইসলামের মধ্যেই জন্য ধৃহণ করেছে এবং আল্লাহ্র সাথে কাউকে শরীক করেনি। কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করলো। ঠিক এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুণরায় তাদের কাছে এসে বললেনঃ তোমরা কি নিয়ে আলোচনা করছো? তারা নিজেদের মধ্যকার আলোচনার কথা বললো। তিনি বললেনঃ তারা সেই সমস্ত লোক যারা ঝাড়-ফু'ক করেনা, ঝাড়-ফুঁক করায়না এবং যারা কুলক্ষণ মানেনা। বরং তারা সব কাজে তাদের রবের ওপর তাওয়ান্ধুল করে। এমন সময় উক্্কাশা ইব্নে মিহ্সান (রা) দাঁড়িয়ে বললো, আল্লাহ্র কাছে দোয়া করুন তিনি যেন আমাকে তাঁদের অন্তর্ভুক্ত করেন। জবাবে নবী (সা) বললেনঃ তুমিও তাদের অন্তর্ভুক্ত । অতঃপর আর এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, আল্লাহ্র কাছে দোয়া করুন তিনি আমাকেও যেন তাদের অন্তর্ভূক্ত করেন। নবী (সা) বললেনঃ উক্কাশা তোমার পূর্বেই তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। w ta wed ed sade baad ota eat Awe LF UT CF J ECE off 0 IS e cleo ere cele ech " le cy i VAG ws Uo! “ পল LO oa oe sh EY পাপা
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।