http’//islamiBoi.wordpress.com ৩৭ একক রাবীর বর্ণনা সম্পর্কে বিশেষজ্ঞগণ যে নির্দেশ দিয়েছেন এবং এ ব্যাপারে তাদের যে মাযহাব জানা গেছে তা হচ্ছে- যে হাদীসটি কেবল একজন রাবী বর্ণনা করেছেন, তিনি যদি সিকাহ এবং হাফেজ রাবীদের বর্ণনায় পূর্ণত অথবা অংশত শরীক থাকেন এবং তার কোন কোন বর্ণনা যদি হুবহু তাদের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়- তাহলে তার বর্ণিত হাদীস গ্রহণ করা যাবে। অতঃপর যদি তার বর্ণিত হাদীসে কিছু অতিরিক্ত শব্দ বা কথা থাকে যা তার সহকর্মীদের বর্ণনায় নেই- তবে তা গ্রহণযোগ্য হবে। হাদীস চর্চার ক্ষেত্রে ইমাম যুহরীর স্থান এবং মর্যাদা অনেক উর্ধে । তার অসংখ্য ছাত্র ছিল। তাদের সবাই হাফেজ এবং শক্তিশালী রাবী হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তারা তার ও অপরাপর মুহাদ্দিসের হাদীসসমূহ নিখুঁতভাবে বর্ণনা করেছেন । অপরদিকে, ইমাম যুহরী ও হিশাম ইবনে উরওয়ার হাদীসগুলো হাদীস বিশারদদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। আর তাদের উভয়ের ছাত্ররা কোন রকম মতবিরোধ ব্যতিরেকে তাদের হাদীসগুলো সম্মিলিতভাবে বর্ণনা করেছেন। এমতাবস্থায় যদি তুমি দেখ, কোন ব্যক্তি তাদের উভয়ের (যুহরী ও হিশাম) থেকে অথবা তাদের কোন একজনের কাছ থেকে কোন হাদীস বর্ণনা করার দাবী করে, যে সম্পর্কে তাদের ছাত্ররা অবহিত নন, তাছাড়া সে তাদের কারো সাথে কোন সহীহ হাদীস সময কচ হয় যাহা লোকের রড ক।দ জথ! গ্রহণযোগ্য নয় । আমরা হাদীস ও হাদীস বর্ণনাকারীদের কয়েকটি মৌলিক সূত্র বর্ণনা করলাম । যে ব্যক্তি মুহাদ্দিসগণের পথ অনুসরণ করার ইচ্ছা পোষণ করে এবং আল্লাহ তাআলা যাকে এ পথে চলার তৌফিক দান করেন- সে যেন এদিকে বিশেষ নজর রাখে । ইনশাআল্লাহ আমরা যখন উপযুক্ত স্থানে মুআল্লাল হাদীস সম্পর্কে বর্ণনা করবো, তখন আমরা এ সম্পর্কে আরো বিশদ ব্যাখ্যার প্রয়াস পাব। আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করুন । যেসব লোক নিজেদের মুহাদ্দিস বানিয়ে নিয়েছে, আমরা তাদের কাজ দেখতে পাচ্ছি । তারা জানে এবং স্বীকার করে যে, তারা সাধারণ মানুষের কাছে এমন অনেক 'হাদীস বর্ণনা করে যা মুনকার । তাদের এসব মুনকার হাদীস বর্ণনা করা থেকে বিরত থাকা উচিত । যেসব সহীহ এবং প্রসিদ্ধ হাদীস সর্বজন-মান্য, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, সিকাহ রাবীগণ বর্ণনা করেছেন- তাদের কেবল এ হাদীসগুলোই বর্ণনা করা উচিত । এসব মহান রাবীদের মধ্যে রয়েছেন মালেক ইবনে আনাস, শো’বা ইবনে হাজ্জাজ, সুফিয়ান ইবনে উয়াইনা, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, আবদুর রাহমান ইবনে মাহদী প্রমুখ ইমামগণ । কেবল তোমার ইচ্ছা পূরণ করতে গিয়ে সহীহ হাদীসগুলো বাছাই করার কষ্ট স্বীকার করা আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু যখন আমি জানতে পারলাম যে, তথাকথিত মুহাদ্দিসরা সাধারণ লোকদের মধ্যে এ ধরনের মিথ্যা এবং মুনকার হাদীসগুলো ছড়িয়ে দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে- তখন তোমার অনুরোধে সাড়া দেয়া আমার জন্য আরো সহজ হয়ে গেল ।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।