http’//islamiBoi.wordpress.com ৩৬ অর্থ £ প্রতিটি লোককে তার স্ব-মর্যাদায় বহাল রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। কুরআন থেকেও একথা প্রমাণিত । যেমন, এর সমর্থনে মহান আল্লাহর বাণী, “প্রত্যেক জ্ঞানীর ওপর রয়েছেন এক মহাজ্ঞানী” ৷ (সূরা ইউসুফ £ ৭৫: ৬) তোমাদের দাবী অনুযায়ী আমরা পূর্বে উল্লেখিত শর্ত সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস সংকলন করবো । কিন্তু হাদীস বিশারদ সবাই অথবা তাদের অধিকাংশ যেসব রাবীর সমালোচনা করেছেন, তাদের দোষক্রটি নির্দেশ করেছেন অথবা তাদের প্রতি মিথ্যা আরোপ করেছেন- আমরা এদের বর্ণিত হাদীস গ্রহণ করা থেকে বিরত থাকব । যেমন- আবদুল্লাহ ইবনে মিসওয়ার, আবু জাফর মাদায়েনী, আমর ইবনে সুলাইমান ইবনে উমার, আবু দাউদ নাখঈ এবং তাদের অনুরূপ রাবীগণ । এদের বিরুদ্ধে ভুয়া হাদীস বর্ণনা করার এবং মনগড়া হাদীস রচনার অভিযোগ আনা হয়েছে। অনুরূপভাবে যাদের বৰ্ণনাসমূহ মুনকার (নির্ভরযোগ্য বর্ণনার পরিপন্থী) অথবা ভুল প্রমাণিত হয়েছে, তাদের বর্ণিত হাদীস গ্রহণ করা থেকেও আমরা বিরত থাকব । ইমাম মুসলিম মুনকার হাদীসের সংজ্ঞায় বলেছেন ৪ oy ly si ES G15) 321 sda 3 Al us; LS 6 5% Ul iS Hy ei 519) i) EHIES 23) bil ol bs lis ULE HE dal 242 LS DSS b> অর্থাৎ মুনকার (প্রত্যাখ্যাত) হাদীসের চিহ হচ্ছে এই যে, কোন রাবীর বর্ণনাকে যদি কোন স্মৃতিশক্তির অধিকারী এবং সর্বজন-মান্য রাবীর বর্ণনার সাথে তুলনা করা হল, তাহলে দেখা যায়- প্রথমোক্ত রাবীর বর্ণনাটি শেষোক্ত রাবীর বর্ণনার সম্পূর্ণ বিরোধী; অথবা সামান্য মিল থাকলেও বেশীর ভাগ ক্ষেত্রেই গরমিল রয়েছে। এমতাবস্থায় এ হাদীসকে মুনকার হাদীস বলা হয়। সুতরাং যদি তার অধিকাংশ বর্ণনারই অবস্থা এরূপ হয়, তাহলে তার বর্ণিত হাদীস গ্রহণযোগ্যও নয়, বরং ব্যবহারযোগ্যও নয় ।* এ পর্যায়ের রাবীদের মধ্যে রয়েছেন, আবদুল্লাহ ইবনে মুহাররার, ইয়াহইয়া ইবনে আবু উনাইসা, আল-জাররাহ ইবনে মিনহাল আবুল আতওয়াফ, আব্বাদ ইবনে কাসীর, হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে যুমাইরা, উমার ইবনে সুবহান এবং তাদের অনুরূপ বর্ণনাকারীগণ । এরা মুনকার হাদীস বর্ণনা করেছেন । পরিণামে আমরা এ ধরনের রাবীদের হাদীসের প্রতি ভ্রক্ষেপও করবো না এবং তাদের হাদীস বর্ণনা করবো না । ২ স্মাম মুসলিমের সংজ্ঞা অনুযায়ী সিকাহ রাবীর বর্ণনার পরিপষ্থী বর্ণনাকে মুনকার হাদীস বলে । উসূলে হাদীসবিদদের মতে, দুই যঈফ রাবীদের বর্ণনার মধ্যে তুলনা করলে যেটি অপেক্ষাকৃত অধিক দুর্বল বলে প্রতীয়মান হয় তাকে মুনকার হাদীস বলে ।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।